সংবিধান থেকে ‘INDIA’ নামটাই বাদ দিতে চান মোদির সাংসদ

INDIA নামটা শুনলেই এখন তেলেবেগুনে জ্বলে যাচ্ছেন বিজেপির নেতা থেকে সাংসদ ও মন্ত্রীরা। নরেশ কার্যত সেই অস্বস্তি দশাটাই বুঝিয়ে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুর পথেই হাঁটা দিচ্ছেন শিষ্যরা। ২৪’র ভোটের আগে দেশের বিজেপি(BJP) বিরোধী দলগুলির প্রায় সকলেই চলে এসেছেন বা আসতে চাইছেন INDIA নামের জোটের অন্দরে। আর তার জেরে অস্বস্তি ক্রমশ চড়ছে পদ্মশিবিরের অন্দরে। তাঁর বিরুদ্ধে এই জোট গঠন যে ভালো চোখে নিচ্ছেন না তিনি সেটা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন দেশের বিজেপির মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি এই বিরোধী জোটকে বারংবার তুলনা করছেন নানা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে। এবার তাঁর দেখানো সেই পথে হেঁটেই দেশের সংবিধান থেকে INDIA নামটাই বাদ দেওয়ার আবদার জুড়ে দিলেন তাঁরই দলের এক সাংসদ। উত্তরাখণ্ড বিধানসভা থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভার সাংসদ নরেশ বনসাল(Naresh Bansal) শুক্রবার রাজ্যসভায় সওয়াল করেছেন দেশের নাম বদলের জন্য। সেখানেই তিনি সংবিধান(Constitution) থেকে INDIA নামটি বাদ দেওয়ার দাবি তোলেন।

আরও পড়ুন মমতাকে নেত্রী মেনেই INDIA-তে যোগ দিতে পারে BRS

নরেশ বনসালের দাবি, ‘INDIA’ নামটি ব্রিটিশদের চাপিয়ে দেওয়া। এটাকে তিনি ব্রিটিশ দাসত্বের প্রতীক হিসেবে মনে করছেন। তাই অবিলম্বে সংবিধান থেকে ‘INDIA’ শব্দটি সরিয়ে ‘ভারত’ রাখার আর্জি জানান। এব্যাপারে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। নরেশের এই বক্তব্যের ইতিমধ্যেই তুমুল বিরোধিতা শুরু করেছে দেশের সবকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। একই সঙ্গে এই উগ্র INDIA বিরোধিতায় তীব্র অস্বস্তি ও ক্ষোভ ছড়িয়েছে বিজেপির অন্দরেও। যদিও মোদির বিষ নজরে পড়ার ভয়ে কেউ মুখ খুলতে চাইছেন না প্রকশ্যে। প্রসঙ্গত, দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে ব্রিটিশ আমলে দেওয়া নামগুলি পরিবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রীর দেখানো সেই পথ অনুসরণ করেই সংবিধান থেকে ‘INDIA’ শব্দটি বাদ দেওয়ার আবদার জানিয়েছেন নরেশ।

আরও পড়ুন বঙ্গে বিজেপির ভরসা ধর্মই, এবার ব্লকে ব্লকে দুর্গাপুজোর আয়োজন

তবে ওয়াকিবহাল মহলের অভিমত, মোদি ও বিজেপি বিরোধী জোটের নাম INDIA রাখার পর থেকেই কার্যত আতঙ্কে ভুগছে গোটা পদ্মশিবির। সেই আতঙ্ক ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে সেটা নিত্যদিনই প্রায় বুঝিয়ে দিচ্ছেন বিজেপির কেউ নে কেউ। তার মধ্যে সামিল আছেন খোদ প্রধানমন্ত্রীও। তাই INDIA নামটা শুনলেই এখন তাঁদের গাত্রদাহ শুরু হয়েছে। সর্বশক্তি দিয়ে তাঁরা আগামী দিনে এই নামটি বদলে দেওয়ারও চেষ্টা করবেন আপ্রাণ ভাবে। যদিও তাতে লাভের লাভ কিছু হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কেননা মোদি ও বিজেপি পাশে এখন বড় রাজনৈতিক দল বলতে জগনের ওয়াই এস আর কংগ্রেস এবং ভাঙা ভাঙা শিবসেনা ও লোকজনশক্তি দল। কার্যত ভোটের ময়দানে চূড়ান্ত একাকীত্বে পড়ে গিয়েছে বিজেপি। তাই আগামী দিনে এই INDIA নামে বিজেপির অ্যালার্জি যে আরও বাড়বে ও দেখা যাবে সেটা নিয়ে একমত ওয়াকিবহাল মহল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে