Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার Delivery Boy-দের জন্য নয়া প্রকল্প আনছেন মুখ্যমন্ত্রী

বাংলার Delivery Boy-দের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হচ্ছে তাঁদের জন্য Welfare Board।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের(India) উলোটপুরাণ বাংলায়। দেশের একের পর এক বিজেপি(BJP) শাসিত রাজ্যে যখন Delivery Boy-দের ওপর নানা নিপীড়ন, মারধর, অত্যাচারের ঘটনা দেশকে নাড়িয়ে দিচ্ছে ঠিক তখনই বাংলার(Bengal) মাটিতে বিপরীত পথে হাঁটা দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। বাংলায় এখন এখন প্রায় ৪ লক্ষ মানুষ খাবার বা অন্যান্য জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজের সঙ্গে যুক্ত। এঁদের সকলের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অসংগঠিত শ্রেণির এই কর্মীদের সামাজিক সুরক্ষার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই ভাবনাচিন্তা করছিল রাজ্য সরকার। তারই নির্যাস Delivery Boy-দের জন্য গঠিত হতে চলেছে পৃথক Welfare Board।

আরও পড়ুন মাত্র ১৫ দিনের ঠিকা সম্পত্তির Mutation, বড় সিদ্ধান্ত KMC’র

সারা দেশে Online Order, Online Business ও Online Marketing বেড়ে চলেছে। সাধারণ মানুষ এখন বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার মারফত খাবার থেকে শুরু করে জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করছেন বা অর্ডার দিচ্ছেন। আর সেই সব জিনিস তাঁদের কাছে পৌঁছে দিতে নিত্যদিন কাজ করে চলেছেন Delivery Boy-রা। মোটরবাইক বা সাইকেলে নিয়ে রোদ, ঝড়, বৃষ্টি, উপেক্ষা করেই তাঁরা ঘুরে ঘুরে সেই সমস্ত জিনিস পৌঁছে দিচ্ছেন আমজনতার দোরে দোরে। জীবন-জীবিকার তাগিদে অনেক সময় তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও কাজ করেন। অনেকেই তা করতে গিয়ে প্রাণও হারাচ্ছেন। তারপরেও কোথাও ক্রেতা আবার কোথাও সংস্থার মাথা তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছেন, অপমান করছেন, প্রাপ্য বেতন দিচ্ছেন না, এমনকি কাজ থেকেও ছাড়িয়ে দিচ্ছেন। এই ধরনের ঘটনা সোশ্যাল মিডিয়ার দৌলতে বার বার সামনে আসছে। আর তাই বাংলার ক্ষমতাসীন সরকারও বাধ্য হয়েছে এদের নিয়ে ভাবনাচিন্তা করতে। কেননা এই Delivery Boy-রা অসংগঠিত শ্রেণির কর্মী এবং তা৬দের নেই কোনও সামাজিক সুরক্ষা।

আরও পড়ুন দিঘায় ঝাউবন ধ্বংস করে হোটেল, পদক্ষেপ জাতীয় পরিবেশ আদালতের

তাই এবার Delivery Boy-দের জন্যই পদক্ষেপ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাঁর সিদ্ধান্তেই এবার গঠিত হতে চলেছে Welfare Board for Delivery Boys। এই Delivery Boy-দের সামাজিক সুরক্ষা এবং কল্যাণের প্রশ্নে করণীয় দিকগুলি সুনিশ্চিত করবে এই বোর্ড। এর জন্য কল্যাণ তহবিলও তৈরি করা হবে। অন্যান্য অসংগঠিত শ্রেণির কর্মীদের মতো Delivery Boy-রাও যাতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাগুলি পান, তাও নিশ্চিত করবে রাজ্য। সেই কারণেই তাঁদের জন্য এই ধরনের একটি প্রকল্প চালু করারও পথে হাঁটা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে নির্মাণকর্মী সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের ১ কোটি ৬৯ লক্ষের বেশি শ্রমিক বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পান। রাজ্যের এই নয়া উদ্যোগের ফলে এবার Delivery Boy-রাও Provident Fund বা PF সহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। তবে তার জন্য একটি নির্দিষ্ট পোর্টালে তাঁদের নাম নথিভুক্ত করতে হবে। নবান্ন সূত্রে খবর, শুক্রবারই এই সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। এবার নবান্নের শীর্ষ মহল সিলমোহর দিলেই তাঁদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নামবে রাজ্যের শ্রম দফতর।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী