প্রচারে আচমকাই বৈদ্যুতিন সরঞ্জাম পরিবেশকের শোরুমে ‘চিনি 2’ টিম

আসলে এই বিশেষ টিভিটি আসন্ন চলচ্চিত্র "চিনি ২" সিনেমাতে ব্যবহার করা হয়েছে, তাই এদিন 'চিনি 2'-এর প্রধান চরিত্ররা এসে এই টিভি লঞ্চ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব ভারতের অন্যতম বৈদ্যুতিন সরঞ্জাম পরিবেশক ‘খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড’-এর ল্যান্সডাউন শোরুমের নবমতম বার্ষিকী অনুষ্ঠানে বসেছিল একেবারে চাঁদের হাট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। হাজির ছিল মুক্তি পেতে চলা ‘চিনি 2’-এর মূল চরিত্রে অভিনয় করা মধুমিতা সরকার, অপরাজিতা আঢ্য এবং সৌম্য মুখোপাধ্যায়রা।

খোসলা ইলেক্ট্রনিক্সের এগিয়ে চলার গল্প সত্যিই অসাধারণ। দুই ভাই মনোজ এবং মনীশ খোসলার হাত ধরেই ব্যবসার শুরু। ১৯৮৭ সালে প্রথম শোরুম খুলেছিলেন। বর্তমানে গোটা দেশে তাঁদের ৬৫টি স্টোর রয়েছে। এদিন নবমতম বার্ষিকীতে খোসলা ইলেকট্রনিক্স KGA 4K স্মার্ট টিভির উন্মোচিত হল। আসলে এই বিশেষ টিভিটি আসন্ন চলচ্চিত্র “চিনি ২” সিনেমাতে ব্যবহার করা হয়েছে, তাই এদিন ‘চিনি 2’-এর প্রধান চরিত্ররা এসে এই টিভি লঞ্চ করলেন। মধুমিতা ও অপরাজিতা টিভির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে সবার সঙ্গে ভাগ করে নিলেন। এই নতুন LED-টিভিটি অত্যাশ্চর্য ভিজ্যুয়াল, ভয়েস রিমোট এবং অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা সমৃদ্ধ। এই ৫৫-ইঞ্চি স্মার্ট টিভিটি তার দুর্দান্ত ছবির গুণমান, স্মার্ট 4K সিনেমার অভিজ্ঞতা, চিত্তাকর্ষক রিফ্রেশ রেট এবং উচ্চতর কার্যকারিতার জন্যেও উল্লেখযোগ্য।

এর মসৃণ নকশা, নান্দনিক, মনোরম লুক, ওয়াইড ভিউ অ্যাঙ্গেল, সেন্সর লেন্স, শক্তিশালী স্পিকার, ধনুক আকৃতির বেস এবং উচ্চ কর্মক্ষমতার জন্য প্রশংসিত। অতি উচ্চ রেজোলিউশনে সিনেমা/শো দেখা ছাড়াও, এই বড় টেলিভিশন সেটটিতে ভয়েস সহায়তা, OTT প্ল্যাটফর্ম, PC সংযোগের মতো স্মার্ট বৈশিষ্ট্যও রয়েছে। অনুষ্ঠানে মধুমিতা সরকার, অভিনেত্রী, অপরাজিতা আঢ্য, সৌম্য মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, অভিনেত্রী প্রেরণা খোসলা গুপ্তা, খুশবু খোসলা গুপ্ত এবং অভিনব গুপ্ত। 

মোথাবাড়ি কাণ্ডে ফের এনআইএ-র নজরে সাবিনা, স্বামীকেও হাজিরার নির্দেশ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার শোকজ নোটিস কলকাতা হাইকোর্টের

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?

3AC-তে চেপেও মন ভরেনি ছেলের, জীবনের মূল্যবোধ শেখাতে যা করলেন বাবা…

বক্স অফিসে রেকর্ডের পরেই ধস, ১২তম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ