অপেক্ষার অবসান! টলিউডের নতুন ছবির নায়িকা হতে চলেছেন পরীমণি

এবার কলকাতার ছবিতে মুখ দেখাতে চলেছেন ঢাকাই সুন্দরী। এমনিতেই নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের একাধিক অভিনেতা-অভিনেত্রী টলিউডে পসার বিস্তার করলেও অভিনেত্রী পরীমণি আজও টলিউডের দখল নেননি। অথচ ইতিমধ্যেই চঞ্চল চৌধুরী, শাকিব খান, নুসরত ফারিয়া, জয়া আহসান, অপু বিশ্বাস, মাহিয়া মাহি মিথিলা-সহ একাধিক ঢাকাই ইন্ডাস্ট্রির তারকারা টলিপাড়ায় নিজেদের জায়গা পোক্ত করে নিয়েছেন। যাকে বলে, তাঁদের অভিনয় সহযোগিতার কারণে দুই বাংলা এখন মিলেমিশে একাকার। কিন্তু পরীমণি আজও বাংলাদেশের বাইরে কোনও ছবিতে অভিনয় করেননি। এবার বোধহয় তিনি নীতি ভাঙবেন। যদিও কলকাতা ইন্ডাস্ট্রিতে তিনি অভিনয় না করলেও বাংলার মানুষের কাছে তিনি বেশ পপুলার। বিশেষ করে, তাঁর সৌন্দর্য দুর্দান্ত ব্যক্তিত্ব, সবটাই মানুষকে আকৃষ্ট করে প্রতিনিয়ত। তাই ভক্তদের একপ্রকার ইচ্ছে ছিলই এবার তাঁকে টলিউডে ছবিতে দেখার জন্য! অবশেষে অপেক্ষার অবসান ঘটল।

খুব শীঘ্রই লোটাকম্বল গুটিয়ে ছেলেকে নিয়ে কলকাতায় আসছেন নায়িকা। সৌজন্য বাংলা ছবি। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। যা নিয়ে এখনও চলছে বিস্তর আলোচনা। কিন্তু কলকাতায় ছবিটি খুব একটা সাফল্য অর্জন করতে পারেনি। এবার কলকাতার ছবিতে মুখ দেখাতে চলেছেন ঢাকাই সুন্দরী। এমনিতেই নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। মাঝে মধ্যেই ব্যক্তিগত জীবনের জন্যই সংবাদ শিরোনামে উঠে আসে তাঁর নাম। পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গেও তাঁর দাম্পত্য ভাঙতে বসেছে। তাও পরীর অনুরাগীরা তাঁকে কলকাতার ছবিতে দেখার জন্যে দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষা করছে।

সম্প্রতি এই বিষয়ে কলকাতার একটি বিশিষ্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।” এদিকে আগামী ১০ অগস্ট পরীর একমাত্র চোখের মণি রাজ্য এক বছরে পা দেবে। তা নিয়ে চলছে দীর্ঘ পরিকল্পনা। ইতিমধ্যেই ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র ন’দিনের অপেক্ষা। তবে জন্মদিনে ছেলের বাবাকে দেখা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে রীতিমতো! রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসছেন পরীমণি।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর