সেন্সর বোর্ডের শংসাপত্র পেল বঙ্গবন্ধুর বায়োপিক

শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি তৈরি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরেই প্রকাশ্যে এসেছিল বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এর পোস্টার। কিন্তু বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। কারণ সেন্সর বোর্ড ছবির পর্যালোচনার আওতায় রেখেছিল। অবশেষে ছবি মুক্তির অনুমতি পেল শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার। গতকাল অর্থাৎ সোমবার (৩১ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন থেকে জানানো হয়েছে, সিনেমা টি অবশেষে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। এমনকী এও জানা গিয়েছে যে, ভারতেও মুক্তি পেতে পারে এই ছবি।

আপাততঃ ভারতে সেন্সর প্রক্রিয়াধীনে রয়েছে এই ছবি। শ্যাম বেনেগাল পরিচালিত এবং অতুল তিওয়ারি ও শামা জায়দির ইংরেজি চিত্রনাট্য থেকে আসাদুজ্জামান নূরের তত্ত্বাবধানে সিনেমাটি তৈরি হয়েছে। যেখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশের ৬০ ভাগ ও ভারতের ৪০ ভাগ ব্যয়ে নির্মিত এই ছবির প্রথম শুটিং শুরু হয়েছিল ২০২১ সালের ২২ জানুয়ারি মাস থেকে মুম্বই থেকে। আর ছবির শুটিং শেষ হয় ২০২১ সালের ১৮ ডিসেম্বর।

এরপর ২০২২ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ছবির প্রথম পোস্টার উন্মোচন হয়, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং একই বছরের ১৯ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়। ছবিতে প্রধান ভূমিকায়
আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর। আপাততঃ ছবি মুক্তির দিন গুনে ভক্তরা।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর