দাঙ্গার আগুনে পুড়ছে হরিয়ানা, রাজ্যজুড়ে জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: সাম্প্রদায়িক অশান্তির আগুনে দাউদাউ করে জ্বলছে হরিয়ানা। সোমবার নুহতে শুরু হয়েছিল দাঙ্গা। তার পরে মেবান, সোহনাতেও ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার নতুন করে অশান্তি শুরু হয়েছে পাতৌদি, মানেসরেও। পরিস্থিতি সামলাতে ল্যাজেগোবরে হচ্ছে রাজ্যের বিজেপি সরকার। পাঁচ শহরে ইতিমধ্যেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। একাধিক জায়গায় কার্ফু ও ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাতেই গোটা রাজ্য জুড়ে উচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এখনও পর্যন্ত দাঙ্গায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। 

সোমবার দুপুরে নুহতে বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রা ঘিরে শুরু হয়েছিল হিন্দু-মুসলিমদের মধ্যে সংঘর্ষ। আর ওই সংঘর্ষ ক্রমশই নুহ ছাড়িয়ে আশেপাশের এলাকায় ছড়াতে থাকে। যুযুধান দুই সম্প্রদায়ের গুন্ডারা কার্যত পুলিশের চোখের সামনে তান্ডব চালিয়ে যাচ্ছে। খাবারের দোকান থেকে মসজিদ, বেসরকারি গাড়ি থেকে পুলিশের জলকামান-হাতের কাছে যা পাচ্ছে তাতেই আগুন জ্বালিয়ে দিচ্ছে। এদিন গুরুগ্রামের বাদশাপুরে একটি রেস্তোরাঁয় চড়াও হয় সশস্ত্র হিন্দু দাঙ্গাকারীরা। মুখে ‘জয় শ্রী রাম’ শ্লোগান তুলে একের পর এক মুসলিম মালিকদের দোকান ভাঙচুর করতে থাকে এবং আগুন লাগাতে থাকে। প্রাণভয়ে অনেকেই দোকান ছেড়ে পালিয়ে যান। আর দোকান ফাঁকা থাকার সুবাদে লুঠপাটও চালায় দাঙ্গাকারীরা।

কয়েকদিন আগেই মুসলিমদের চ্যালেঞ্জ জানিয়ে সমাজমাধ্যমে এক উস্কানিমূলক মন্তব্যের ভিডিয়ো পোস্ট করেন  কট্টর হিন্দুত্ববাদী নেতা মনু মানেসর। বজরং দলের অন্যতম পদাধিকারী মনু দুই মুসলিম যুবককে খুনে অভিযুক্ত। কেন ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে এলাকায় উত্তেজনা থাকা সত্বেও বিশ্ব হিন্দু পরিষদকে ধর্মীয় শোভাযাত্রার অনুমতি পুলিশ-প্রশাসন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ হিন্দুরাই। হরিয়ানায় সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর জন্য রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেসও।

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর