দীঘায় উত্তাল সমুদ্র, চলছে মাইকিং,পর্যটকদের ওপর নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: বঙ্গোপসাগরে নিম্নচাপ আর পূর্নিমার কোটাল জোড়া ফলায় বুধবার ভোর থেকে উত্তাল দিঘার(Digha) সমুদ্র। নিম্নচাপের প্রভাবে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় ভারী বৃষ্টি দেখা দিয়েছে। উত্তাল হয়েছে দিঘা সমুদ্র।পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দড়ি বেঁধে ঘাট গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে।বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রাতে দীঘা সমুদ্র উত্তাল, পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং প্রচার ।

গতকালই দীঘা মোহনা কোস্টাল থানার (Digha Costal P.S.)পক্ষ থেকে দীঘায় সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। প্রশাসন সেই সঙ্গে মাইকিং করা শুরু করেছে।অপরদিকে যাতে করে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মৎস শিকারে না যান তার জন্য মৎস্য দপ্তর থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রাতে দীঘা সমুদ্র উত্তাল, পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকিং প্রচার করা হয়।একদিকে যেমন বৃষ্টি চলছে, নিম্নচাপের জেরে, অন্যদিকে দীঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। দীঘায় বেড়াতে আসা পর্যটকরা সমুদ্রের ঢেউ উপভোগ করছেন। তবে প্রত্যেককেই বারবার সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

মৎস্য দপ্তরের আধিকারিক পক্ষ থেকে জানানো হয়েছে ৩ আগস্ট পর্যন্ত সমুদ্র উত্তল থাকবে ।তাই মৎস্যজীবীরা যাতে মাছ ধরতে সমুদ্রে না যান । দিঘার সমুদ্র সৈকত জুড়ে প্রশাসনের কড়া নজরদারি চলছে।অপরদিকে গভীর উত্তাল সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল।১৩ জন মৎস্যজীবী সহ ট্রলার ভাসতে ভাসতে দিঘার ওসিয়ানা ঘাটে এসে ঠেকলো । প্রায় ৮০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়। ৩০ ঘন্টা ভেসে থাকার পর উদ্ধার হল মৎস্যজীবীরা। তাদের দীঘা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।প্রত্যেকে সুস্থ আছেন।ওড়িশার কষাফলিয়া মোহনার ট্রলার। নাম হচ্ছে মা হেদুলা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য