আন্তর্জাতিক আদিবাসী দিবসে বুধবার ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে মুখ ফেরালেও সদ্য সমাপ্ত গ্রাম বাংলার ভোটে তৃণমূল কংগ্রেসকে বিমুখ করেননি জঙ্গলমহল-সহ উত্তরবঙ্গের আদিবাসীরা। বরং গেরুয়া শিবির থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাজ্যের শাসকদলকে দু’হাত উজাড় করে ভোট দিয়েছে। পঞ্চায়েত ভোটের মতো আগামী লোকসভা ভোটেও যাতে পিছিয়ে পড়া আদিবাসীদের ভোট নিশ্চিত করা যায়, তার জন্য একাধিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গলমহলের আদিবাসীদের কাছে ‘আমি তোমাদেরই লোক’ বার্তা দিতে আগামী ৯ অগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যদিও ঝাড়গ্রামে তাঁর কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী আদিবাসীদের জন্য একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে জানা গিয়েছে।

বুধবার অবশ্য নবান্নে সাংবাদিক সম্মেলনে আদিবাসীদের বিশেষ উ‍ৎসব করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, ‘এখন থেকে করম পুজো এবং মুসলিমদের শবে বরাতে সম্পূর্ণ ছুটি থাকবে। এতদিন সেকশনাল ছুটি ছিল। অর্থা‍ৎ দুই সম্প্রদায়ের সরকারি কর্মীরাই ছুটি পেতেন।’

শুধু যে আদিবাসীদের বিশেষ পার্বন করম পুজোয় সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তাই নয়, সাঁওতালি যুবক-যবতীদের কর্মসংস্থানের জন্যও বিশেষ ঘোষণা করেছেন। জানিয়েছেন, ‘সাঁওতালি ভাষার উন্নয়নের জন্য একটি  কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাঁওতালি এলাকায় থাকা বিভিন্ন স্কুলের ৮৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য