আমিও দেনার দায়ে ডুবে ছিলাম, নীতিনের মৃত্যুতে আবেগঘন হংসল মেহতা

আবেগের উপর চালিত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্থিক চাপ অনেক সময় দুর্বল করে দেয়। বিশেষ করে ওমের্তা এবং সীমরনের মতো ছবি বানানোর পরে আমিও অনেক সংকটের মুখোমুখি হয়েছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই শহর, স্বপ্নের শহর! একরাশ স্বপ্ন নিয়েই এই শহরে আসেন বহু তরুণ প্রতিভারা। তাঁদের মধ্যে কেউ কেউ স্বপ্নের শীর্ষে পৌঁছে যায় আবার কেউ যদি ব্যর্থ হয়ে অন্ধকারে ডুবে যায়। এই শহর বহুমানুষের স্বপ্ন ভঙ্গও করেছে। আবার অনেকের জীবনও শেষ হয়ে গিয়েছে। অনেক প্রতিদান দিয়ে স্বপ্নকে ছুঁতে পেরেছেন বলিউডের বহু অভিনেতা।

আজ অর্থাৎ বুধবার ৪ বারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প পরিচালক নীতিন দেশাই-এর আত্মহত্যা হয়তো সেকথাই ফের মনে করাল। বলিউডের একাধিক সিনেমার সেট তৈরি হয়েছে তাঁর হাতে, যার মধ্যে রয়েছে দেবদাস, হাম দিল দে চুকে সানাম, খামোশী, লাগান প্রমুখ। এত উজ্জ্বল কেরিয়ার থাকা সত্ত্বেও কোটি কোটি দেনার দায়ে জীবন শেষ করে ফেললেন শিল্প পরিচালক। জানা গিয়েছে, নবী মুম্বইতে ৫২ একর জমির উপর স্টুডিও বানাতে গিয়ে ২৫২ কোটি টাকার ঋণের বোঝা চেপে ছিল নীতিন দেশাই-এর মাথায়। তা পরিশোধ করতে গিয়েই কালঘাম ছুটেছিল তাঁর, মাত্র কয়েক কোটি শোধ করতে পেরেও দেনার দায়ে ডুবে গিয়েছিলেন তিনি। এখনও ১৮০ কোটি বাকি, পাওনাদারের ভিড়, মামলা সবটাই ঘিরিয়ে ধরেছিল প্রবীণ পরিচালককে। সেকারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

তাঁর মৃত্যুতে শোকে কাতর বলিউডের। এবার বন্ধু নীতিনের এমন পদক্ষেপকে শ্রদ্ধা জানিয়ে নিজের জীবনেরও কিছু কঠিন সত্যি তুলে ধরলেন বলিউডের আরেক পরিচালক হনসল মেহেতা। জানালেন ‘সিমরন’ নামক একটি ছবি বানানোর সময়েও একই পরিস্থিতির শিকার হয়েছিলেন হংসল। তাঁর কথায়, ‘আবেগের উপর চালিত এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর্থিক চাপ অনেক সময় দুর্বল করে দেয়। বিশেষ করে ওমের্তা এবং সীমরনের মতো ছবি বানানোর পরে আমিও অনেক সংকটের মুখোমুখি হয়েছিলাম। সিনেমার দুনিয়ায় ব্যর্থ হওয়ার পর আমিও আমাকে ভীষণ অন্ধকার জায়গায় ঠেলে দিয়েছিলাম। যার ফলে আমিও নিজের ক্ষতি করতে চেয়েছিলাম। প্রায়ই আবেগের সঙ্গে লড়াই করেছি। তবে হ্যাঁ এক্ষেত্রে আমি পরিবার এবং কিছু বন্ধুদের সান্ত্বনা পেয়েছি, যাঁদের সঙ্গে আমি কথা বলে, অন্ধকার সময় কাটাতে পেরেছিলাম। অনেক সময় এমনও হয়েছে, নিজেকে শিল্পী ও মানুষ হিসাবে নিকৃষ্ট মনে হত। তবে কোনওভাবে বিশ্বাস করতাম এই অন্ধকারের অবসান ঘটবে। অবশেষে আমিও এই ভয়ঙ্কর সময় থেকে বের হয়ে আসতে পেরেছিলাম। মহান নীতীন দেশাইয়ের মর্মান্তিক মৃত্যু এবং তাঁর সমস্যার কথা জানার পর আমিও স্মৃতিতে ডুবে গিয়েছি। একজন অসাধারণ শিল্পী হারিয়ে যাওয়ায় খুবই দুঃখিত। ওম শান্তি।’ আগামী শুক্রবার নিতিনের সাধের স্টুডিও তেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে