বৃষ্টিতে টিবি রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন প্রাক্তন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: মানবিক বিদায়ী প্রধান। টানা বৃষ্টিতে যেখানে সাধারণ মানুষ দৈনন্দিন কাজ করতে বেরোতে পারছেন না ,সেখানে ছাতা মাথায় দিয়ে টিবি রোগীদের পুস্টিজাত খাওয়ার পৌঁছে দিলেন তিনি। তৃণমূল পরিচালিত ঝাড়গ্রামের(Jhargram) রগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চানন দাসের এমনি মানবিক রূপ দেখলেন এলাকাবাসী।

ঝাড়গ্রাম জেলার(Jhargram District) সাঁকরাইল ব্লকের(Sakrail Block) রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকার হরিপাল, দুর্গাপুর, গাইঘাটা, রাঙ্গামাটিয়া, কুচলাদাঁড়ী সহ মোট ১১ জন টিভি আক্রান্ত রোগী বসবাস করেন। এই ১১ জন টিবি রোগীর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও পাশে থাকার আশ্বাস দেন রগড়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান পঞ্চানন দাস(Panchanan das)। পঞ্চাননবাবু গত পঞ্চায়েত নির্বাচনে কাঠুয়াপাল আসন থেকে যেতেন। কিন্তু এবার ওই আসন টি সংরক্ষিত হয়ে যাওয়ায় জন্য তিনি বাগানসাই আসনে দাঁড়ান এবং বিপুল ভোটে যেতেন।

নিজের পুরনো এলাকায় না দাঁড়িয়েও বিপুল ভোটে জেতার ফলে বোঝাই যাচ্ছে তিনি কতটা জনপ্রিয় এলাকায়। স্থানীয় টিবি রোগীদের(T.B.Patients) এই বৃষ্টির মধ্যে খাওয়ার পৌঁছে দেওয়ার প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় আশাকর্মীদের কাছে আমি খবর পাই যে আমার রগড়া এলাকায় ১১ জন টিবি কর্মী আছে। পাশাপাশি এও জানতে পারি যে ,তারা গরীব হওয়ার কারনে ঠিক মত পুষ্টিজাত খাওয়ার প্রতিদিন খেতে পান না। কিন্তু এই টিবি রোগীদের সঠিক ঔষুধের পাশাপাশি পুষ্টি জাত খাবার খাওয়াটা খুবই জরুরি রোগ নিরাময়ের জন্য। সেই কথা ভেবেই আমি বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েই তাদের হাতে খাওয়ায় তুলে দি। পঞ্চানন বাবুর এই কাজ দেখে সবাই তাঁকে কুর্নিশ জানাচ্ছেন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য