‘ফাঁস দিয়েই মৃত্যু হয়েছে তাঁর’, বলছে নীতিন দেশাইয়ের ময়নাতদন্তের রিপোর্ট

এছাড়া বুধবার চার চিকিৎসকের একটি দল নিতিন চন্দ্রকান্ত দেশাইয়ের পোস্টমর্টেম করেছেন বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে শোকের ছায়া। চলতি বছরের শুরু থেকেই শুধুই মৃত্যুর লাইন। প্রয়াত পরিচালক তথা অভিনেতা সতীশ শাহ-এর পর আবারও শোকের ছায়া বলিউডে। বুধবার আত্মহত্যা করে মারা গিয়েছেন বলিউডের প্রখ্যাত আর্ট ডিরেক্টর নীতিন চন্দ্রকান্ত দেশাই। যার ঝুলিতে রয়েছে প্রায় ৪ টি জাতীয় পুরস্কার। যার হাতের যাদুতে সেজে উঠেছিল বলিউডের একাধিক ব্লকবাস্টার ছবির সেট। যার মধ্যে রয়েছে, দেবদাস, হাম দিল দে চুকে সানাম, লাগান, খামোশী-সহ একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র। শুধু সিনেমা নয়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’, ‘চাণক্য’-সহ একাধিক সুপারহিট ধারাবাহিকের সেটও সাজিয়ে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ বলিউড। চোখের জল ফেলছেন সঞ্জয় লীলা বনসালী, বিনোদ মেহরা, আশুতোষ গোয়ারিকর, অক্ষয় কুমার, বিবেক অগ্নিহোত্রী, রীতেশ দেশমুখ প্রমুখ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, দেউলিয়া হয়ে গিয়েছিলেন তিনি, বাজারে কোটি কোটি টাকার দেনা তাঁকে গ্রাস করেছিল, মহারাষ্ট্রের রায়গড় জেলার নিজের তৈরি ND স্টুডিও থেকে গতকাল ভোর সাড়ে চারটে নাগাদ তিনি গলায় ফাঁস আত্মহত্যা করেছেন।

স্বপ্নের স্টুডিও বানাতেই কোটি কোটি টাকা ধার করেছিলেন পরিচালক। কিন্তু সেই দেনা কিছুতেই পরিশোধ করতে না পেরে অবশেষে মৃত্যুর পথই বেছে নিলেন তিনি। প্রায় ২৫২ কোটি টাকা ঋণে জর্জরিত ছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা বিজেপি নেতা জানিয়েছেন, অমিতাভের বচ্চনের উদাহরণ দিয়েও তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু চরম আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। পুলিশ এখনও তাঁর স্বপ্নের স্টুডিওতে তদন্ত করছেন। এছাড়া বুধবার চার চিকিৎসকের একটি দল নিতিন চন্দ্রকান্ত দেশাইয়ের পোস্টমর্টেম করেছেন বলে জানা গিয়েছে। রায়গড় প্রাথমিক অনুসন্ধানে জানিয়েছেন, ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে তাঁর।

গতকাল তাঁর মৃতদেহ পোস্টমর্টেমের জন্য খালাপুর পুলিশ জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রায়গড়ের পুলিশ সুপার (এসপি) সোমনাথ ঘার্জে বলেছেন, “তাঁর পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন যে, তাঁর শেষকৃত্য আগামীকাল শুক্রবার এনডি স্টুডিওতে হবে। তবে আমরা লোকেশনে মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী এবং ইলেকট্রনিক ডিভাইস সহ একাধিক ডিভাইসগুলি পেয়েছি, সেগুলি তদন্ত করছি। আমরা তাঁর কেয়ারটেকার ও চালকের বক্তব্যও রেকর্ড করেছি।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে