মিথ্যে মাদক মামলা থেকে চিরতরে মুক্তি, দেশে ফিরলেন ‘সড়ক ২’ অভিনেত্রী ক্রিসান 

ক্রিসান অবশেষে ফিরে এসেছে এবং আমাদের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। জুন মাসে তাঁর ফিরে আসার কথা থাকলেও কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং অবশেষে সে ফিরে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঘরের মেয়ে ঘরে ফিরল। গত এপ্রিলে মাদক পাচার মামলায় জড়িত থাকার অপরাধে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন, ‘সড়ক 2′ এবং’ বাটলা হাউস’ খ্যাত বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা। অবশেষে তাঁকে মিথ্যেভাবে ফাঁসানোর দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরব আমিরাত কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ থেকে অভিনেত্রীকে বরাবরের মতো মুক্তি দিয়েছে। আর তাঁর বিরুদ্ধে ভ্রমণের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। অবশেষে তিনি মুম্বইতে ফিরে যাওয়ার অনুমতিও পেয়েছেন তিনি। ‘সড়ক 2’ এবং ‘বাটলা হাউস’-এর মতো একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন ক্রিসান। ভালই জনপ্রিয়তাও কুড়িয়ে নিয়েছিলেন তিনি।

কিন্তু সফলতার চরমে পৌঁছতে অন্ধকারে পা দিয়ে ফেলেছিলেন অভিনেত্রী। তাই বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে। বুধবার গভীর রাতে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। মুম্বই থানার যুগ্ম পুলিশ কমিশনার অভিনেত্রীর আসার বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বই পুলিশ কর্মকর্তারা মামলার তদন্ত করে ক্রিসানের পরিবারের সহযোগিতায় অভিযুক্তদের খুঁজে বের করেন, যারা অভিনেত্রীকে ফাঁসিয়েছিলেন। অভিনেত্রী বৃহস্পতিবার সকাল 11:30 টায় ক্রাইম ব্রাঞ্চ টিমের সঙ্গে মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন। ক্রিসানের ভাই, কেভিন পেরেইরা আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা গিয়েছে, ক্রিসান বিমানবন্দর থেকে বেরিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন, ভাইকে আলিঙ্গন করতে করতে অঝোরে কেঁদে ফেলেন তিনি। ভিডিওটি আপলোড করে, অভিনেত্রীর ভাই লেখেন, “ক্রিসান অবশেষে ফিরে এসেছে এবং আমাদের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। জুন মাসে তাঁর ফিরে আসার কথা থাকলেও কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং অবশেষে সে ফিরে এসেছে।”

প্রসঙ্গত, ক্রিসান কে গত ১ এপ্রিল শারজাহ বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছিল। যখন তাঁর সঙ্গে বহন করা একটি ট্রফিতে মাদক পাওয়া যায়। পুলিশ সূত্রের খবর, পল অ্যান্টনি, রাজেশ ভোভাতে এবং মাদক ব্যবসায়ী শান্তি সিং রাজপুতের দ্বারা তাঁকে ফাঁসানো হয়েছিল। পরে জানা যায়, সম্পূর্ণটাই প্রতিশোধ নেওয়ার জন্যে। সংযুক্ত আরব আমিরাতে একটি জাল অডিশনে নাম করে ক্রিসান কে ফাঁসনো হয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি তদন্ত করে অভিনেত্রী কে নির্দোষ প্রমাণ করেছে। তবে এপ্রিলে তাঁকে জামিন দেওয়া হলেও সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ তাঁর পাসপোর্ট কায়েম করে রেখেছিল। অবশেষে, অভিনেত্রী কে তাঁরা সম্পূর্ণ মুক্তি দিয়েছে এবং তিনি মুম্বইতে ফিরে এসেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে