মুক্তির ১ সপ্তাহ অতিক্রান্ত, ৭ দিনে করণ জোহরের পকেট কতটা ভরাল রণবীর-আলিয়া?

তবে PVR, INOX, সিনেপলিসে বেশি রাজত্ব করছে রকি অউর রানি। ছবিতে প্রতিটা চরিত্রের যেমন অনবদ্য অভিনয়, সঙ্গে উপরি পাওনা শাবানা-ধর্মেন্দ্রর রোমান্স, ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন ভক্তদের আকৃষ্ট করছে ছবিটি দেখতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৮ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। এই সিনেমার হাত ধরেই দীর্ঘ ৭ বছর পর পরিচালকের চেয়ারে বসলেন করণ জোহর। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট আর রনবীর সিং। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। বাঙালি সাংবাদিক রানি এবং পঞ্জাবী ঘরানার রকির প্রেম কাহিনী নিয়েই নির্মিত ছবিটি। কমেই রোমান্সের একটি পরিপূর্ণ প্যাকেজ ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’। মুক্তির দিনেই ছবির ঝুলিতে এসেছিল ১১ কোটি টাকা।

তবে PVR, INOX, সিনেপলিসে বেশি রাজত্ব করছে রকি অউর রানি। ছবিতে প্রতিটা চরিত্রের যেমন অনবদ্য অভিনয়, সঙ্গে উপরি পাওনা শাবানা-ধর্মেন্দ্রর রোমান্স, ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন ভক্তদের আকৃষ্ট করছে ছবিটি দেখতে। তবে মুক্তির দুদিন ছবির আয় ভালো থাকলেও সপ্তাহের শুরু থেকেই ছবির আয় নিম্নে চলছে। গতকাল ছবিটি আয় করেছে ৬.৯০ কোটি টাকা।

সুতরাং মুক্তির ছয় দিন পরে, ঘরোয়া বক্সঅফিসে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৬৭.১২ কোটি টাকা। তরণ আদর্শের রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলিতে বেশি আয় করেছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির দিন অর্থাৎ শুক্রবার আয় করেছে ১১.১০ কোটি, শনি ১৬.০৫ কোটি, রবিবার ১৮.৭৫ কোটি, সোম ৭.০২ কোটি, মঙ্গল ৭.৩০ কোটি, বুধ ৬ কোটি, মোট: ৬৭.১২ কোটি। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে । দর্শকদের একটি বড় অংশ সিনেমাটিকে পছন্দ করছে, অন্যরা সিনেমাটির প্রচারের খুঁত খুঁজে পেয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে