মেক্সিকোতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৮, আহত ২০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ মেক্সিকোয় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে প্রাণ হারিয়েছেন ১৮ যাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে পুলিশ। নিহত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভারত, ডমিনিক রিপাবলিক-সহ বেশ কয়েকটি দেশের ৪২ যাত্রীকে নিয়ে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানায় যাচ্ছিল একটি বাস। নায়ারিত প্রদেশের রাজধানী টোপিকের বাররাঙ্কা ব্লাঙ্কের কাছে বাঁক নিতে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১৩১ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্য শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

নায়ারিতের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সেক্রেটারি জর্জ বেনিটো রদ্রিগেজ সাংবাদিকদের জানিয়েছেন, যেহেতু বাসটি ১৩১ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিল তাই উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খেয়েছেন উদ্ধারকারীরা। ১৮ জনকে মৃত ও ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় শনাক্ত হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান, গাড়ির গতিবেগ বেশি থাকার কারণেই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে দায়িত্বে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের