পুরুলিয়ার D.ED কলেজে অবৈধভাবে ভর্তি ৪৪ পড়ুয়া

পুরুলিয়া জেলার হুড়ায় এক শিক্ষক শিক্ষণ কলেজে অবৈধ ভাবে পড়ুয়া ভর্তির অভিযোগ দায়ের হল এলাকারই থানায়। ঘটবনার তদন্ত করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনীতিতে যখন নিয়োগ দুর্নীতি বেশ বিটর্কের জন্ম দিয়েছে ঠিক সেই আবহে সামনে এল বেশ বড়সড় এক কেলেঙ্কারি তথা দুর্নীতির ঘটনা। অভিযোগ উঠেছে পুরুলিয়া(Purulia) জেলার হুড়ায় Deben Mahato Teachers Training Institution-এ ২০২১-২০২৩ D.ED’র শিক্ষা সেশনে ৪৪ জন ছাত্রছাত্রীকে অবৈধ ভাবে ভর্তি করা হয়েছে। আর এই অভিযোগ যিনি তুলেছেন তিনি আবার ওই কলেজেরই পরিচালন কমিটির সভাপতি। তিনি এই অভিযোগ তুলেই কলেজের অধ্যক্ষ সহ ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন হুড়া(Hura) থানায়। শুধু তাই নয়, গোটা ঘটনায় কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলেও অভিযোগে জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া সহ গোটা জেলার শিক্ষা মহলে।

আরও পড়ুন SUCI’র  ব্রিগেড মঞ্চ থেকে নিশানা CPIM-ISF জোটকে

হুড়া থানার আমলাতোড়া এলাকায় রয়েছে Deben Mahato Teachers Training Institution নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি ধরণীধর পতি। তিনি হুড়া থানায় লিখিত অভিযোগে জানান, ২০২১-২০২৩ এই সময়ের জন্য D.ED’র কোর্সে(D ED Course) ১৫ মাস অতিক্রান্ত হওয়ার পর ২০২২ সালের শেষ দিকে মোট ৪৪ জন ছাত্রছাত্রীকে অবৈধ ভাবে পরিচালন সমিতিকে না জানিয়ে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাস না হওয়া সত্ত্বেও জাল হাজিরা খাতা তৈরি করা হয়েছে। গোটা ঘটনায় কলেজের অধ্যক্ষ সহ মোট ৬ জনের নামে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের সভাপতি। শিক্ষা সেশনের প্রায় ১৫ মাস অতিক্রান্ত হওয়ার পর এই অভিযোগ সামনে এল। কয়েক লক্ষ টাকার বিনিময়েই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ খোদ কলেজের পরিচালন কমিটির সভাপতির।

আরও পড়ুন Artificial Intelligence শেখাতে গাঁটছড়া TCS ও Kharagpur IIT’র

এবিষয়ে ধরণীধরের দাবি, ‘গোটা কলেজে ওই সেশনে মোট ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। তারমধ্যে ৪৪ জনকে সেশন শুরুর দেড় বছর পর ভর্তি করিয়েছেন কলেজের অধ্যক্ষ। গত মে মাস নাগাদ এনসিটিই, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং আদালতের নির্দেশ অনুযায়ী যারা ২০০ দিন ক্লাস করেছেন বা ১০৫৪ ঘণ্টা থিওরি এবং ১৪৪ ঘণ্টা প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন তাদেরই শুধুমাত্র অফলাইন ভর্তি থাকলেও অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত মে মাস নাগাদ করা যাবে। কিন্তু ওই ৪৪ জন ছাত্রছাত্রীর এর কোনওটি না থাকা সত্ত্বেও তাঁদের অনলাইনের প্রসেস করা হয়। যা সম্পূর্ণ অবৈধ। গোটা কলেজে একমাত্র অধ্যক্ষ ছাড়া গত দু’ বছর ধরে আর কোনও শিক্ষক শিক্ষিকা নেই। তার পরেও কী করে ক্লাস হওয়ার কথা কাগজে কলমে দেখানো হচ্ছে এটাই অবাক লাগছে। টাকা আত্মসাৎ করার জন্য একটা চক্র এই কাজ করেছে। চলতি বছর জুন মাস নাগাদ বিষয়টি প্রকাশ্যে আসে। ওই অধ্যক্ষকে জুন মাসের ৮ তারিখ বরখাস্ত করার পরও অবৈধ ভাবে এসব কাজ করে চলেছেন।’

আরও পড়ুন Cyber Crime’র দ্রুত তদন্তের স্বার্থে ৮০০ পুলিশকর্মীকে প্রশিক্ষণ

এবিষয়ে ওই কলেজের অধ্যক্ষ প্রশান্ত কর আবার জানিয়েছেন, ‘যে ব্যক্তি নিজেকে কলেজের পরিচালন সমিতির সভাপতি দাবি করে থানায় অভিযোগ করেছেন তিনি কলেজের কোনও পদে নেই। কোনওদিন কলেজের পদে ছিলেনও না। তিনি একজন বহিরাগত হয়ে কেন কলেজকে বদনাম করছেন জানি না। ২০১২ সাল থেকে আমি কলেজে আছি। কোনওদিন ওই ব্যক্তিকে কলেজে দেখিনি। অথচ এখন দেখছি উনি নিজেকে সভাপতি দাবি করে আমাকে বরখাস্ত করার চিঠি পাঠাচ্ছেন। ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নেওয়া হবে। দেড় বছর পর ৪৪ জনকে ভর্তি করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। টাকা তছরূপের কোনও প্রশ্নই নেই। অধ্যক্ষ একা শিক্ষক থাকার অভিযোগও ঠিক নয়। ওই প্রতিষ্ঠানে ৭জন কর্মী রয়েছেন। হুড়া থানার ওসির সঙ্গে দেখা করে সব কাগজ জমা করেছি।’ কোনও পদে না থেকেই সভাপতি হিসাবে পরিচয় দেওয়ার অভিযোগের বিষয়ে ধরণীধর জানিয়েছেন, ‘২০২১ সালে সোসাইটির সদস্য হয়েছিলাম। ২০২২ সালে সভাপতি হই। সবটাই বৈধ ভাবে।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য