নীতীন দেশাইয়ের আত্মহত্যা, অর্থলগ্নি সংস্থার আধিকারিককে তলব পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের বিখ্যাত শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের আত্মহত্যার ঘটনায় অর্থ লগ্নি সংস্থা ইসিএল ফাইনান্সের এক আধিকারিককে তলব করল পুলিশ। আগাসমী মঙ্গলবার খালাপুর থানায় তাঁকে প্রয়াত বলিউড শিল্প নির্দেশকের সংস্থা এন ডি আর্টস ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেডকে দেওয়া ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ অগস্ট বুধবার রায়গড়ের কারজাতের এনডি স্টুডিও কমপ্লেক্স থেকেই উদ্ধার হয় ‘লগান’, ‘দেবদাস’, ‘যোধা আকবর’ সহ বলিউডের একাধিক ব্লক বাস্টার ছবির শিল্প নির্দেশক নীতীন দেশাইয়ের ঝুলন্ত দেহ। ৫৭ বছর বয়সী শিল্পী আর্থিক দেনায় জর্জরিত হয়েই আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। নীতীনের স্ত্রী নেহা দেশাই পুলিশের কাছে অভিযোগ করেন, স্টুডিও তৈরির জন্য যে সংস্থার কাছ থেকে তাঁর স্বামী ঋণ নিয়েছিলেন সেই এডেলউইস গ্রুপের পাঁচ শীর্ষ কর্তা লাগাতার অর্থ পরিশোধের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। এমনকি হুমকিও দিচ্ছিলেন। সেই চাপ ও হুমকির জেরেই আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে বলিউডের নামী শিল্প নির্দেশককে।

নীতীনের মোবাইল থেকে উদ্ধার হওয়া ভয়েস মেসেজেও এডেলউইসের চার শীর্ষ কর্তার বিরুদ্ধে মানসিক চাপ দেওয়ার কথা শোনা গিয়েছে। আত্মঘাতী শিল্প নির্দেশকের ভয়েস মেসেজ খতিয়ে দেখে এবং স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে খালাপুর থানার পুলিশের পক্ষ থেকে নীতীনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ওই পাঁচজন হলেন, এডেলউইস চেয়ারম্যান কেয়ুর মেহতা, স্মিত শাহ, ইসিএলের আর কে বনশল ও জিতেন্দ্র কোঠারী এবং রসেহ শাহ। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারায় ওই এফআইআর দায়ের করা হয়েছে।

 

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে