চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাইনে ২০ হাজার টাকা, ৫৪৬৮টি পদে লোক নেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি: চাকুরিপ্রার্থীদের জন্য সুখবর। বড়সড় নিয়োগের পথে হাঁটা দিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে ছড়িয়ে আছে হাজারেরও বেশি সুস্বাস্থ্যকেন্দ্র। এবার এই সব সুস্বাস্থ্যকেন্দ্রগুলি পরিচালনার জন্য ৫৪৬৮জন Community Health Officer বা CHO নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এইসব পদে ১ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। যাদের সেই পদে নিয়োগ করা হবে তাঁদের প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সেই সঙ্গে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত তাঁরা Incentive-ও পেতে পারেন ভাল কাজ করলে। জাতীয় স্বাস্থ্য মিশন বা National Health Mission’র আওতায় তাঁরা কাজ করবেন।

আরও পড়ুন মমতার Marine Drive-ই এখন Guard Wall গ্রামের

রাজ্যে ছড়িয়ে থাকা সুস্বাস্থ্যকেন্দ্রগুলিতে এখন ১০ হাজারেরও বেশি পদে Community Health Officer রয়েছে। এখন যে নতুন করে আরও ৫৪৬৮জন Community Health Officer নেওয়া হচ্ছে তার জেরে রাজ্যে মোট Community Health Officer’র সংখ্যা দাঁড়াবে প্রায় ১৬ হাজার। এই নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, Community Health Officer পদে নিয়োগের জন্য যে সব পুরুষ বা মহিলার GNM বা BSC Nursing করা আছে তাঁদেরকেই বেছে নেওয়া হবে। GNM করা থাকলে এই কাজে নিযুক্ত হওয়ার আগে ৪ মাসের প্রশিক্ষণ এবং BSC করা থাকলে Induction Training দেওয়া হবে। পদগুলির মধ্যে বর্তমান অর্থবর্ষে ৩ হাজার শূন্যপদ পূরণ করা হবে। বাকি ২৪৬৮ পদ পূরণ করা হবে ২০২৪-২৫ অর্থবর্ষে।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ