‘কাউকে ঠকানোর কোনও উদ্দেশ্য ছিল না বাবার’: নীতিন দেশাইয়ের মেয়ে মানসী

আমার বাবা একটি কোম্পানি থেকে ১৮১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যার মধ্যে তিনি ৮৬.৩১ কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। কাউকে প্রতারণা করার কোনও উদ্দেশ্য ছিল না আমার বাবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রখ্যাত শিল্প পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাইয়ের আকস্মিক মৃত্যু ঘিরে শুরু হয়েছে একাধিক বিতর্ক। বাজারে বিপুল পরিমাণ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি, এমনটাই অভিযোগ পরিচালক পরিবারের। গত ২ অগস্ট মহারাষ্ট্রের রায়গড় জেলার নিজের স্টুডিওতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ‘দেবদাস’, ‘লাগান’-ছবির আর্ট ডিরেক্টর। যার হাতের যাদুতে সেজে উঠেছিল বলিউডের শুধু ব্লকবাস্টার চলচ্চিত্রই নয়, একাধিক ধারাবাহিক, রিয়েলিটি শোয়ের মঞ্চও। অনেক স্বপ্ন নিয়ে ২০০৫ সালে নিজের স্টুডিও তৈরি করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন ND আর্টস ওয়ার্ল্ড প্রাইভেট লিমিটেড। শোনা যায়, এই স্টুডিও বানাতে গিয়েই অর্থলগ্নি সংস্থা ESL ফাইনান্সের থেকে কোটি কোটি টাকা ধার নেন তিনি, ২০২২ সালে যার সুদ হয়ে দাঁড়ায় ২৫২ কোটি। পরিচালকের সুইসাইড নোট পাওয়া না গেলেও কয়েকটি অডিও ক্লিপ উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকেই ESL ফাইনান্সের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের ভয়েস শোনা গিয়েছে, যারা রীতিমতো টাকা আদায়ের জন্যে মানসিক চাপ দিয়েছিলেন পরিচালককে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ইতিমধ্যেই ৫৮ বছর বয়সী পরিচালকের পরিবার ৫ জন ESL ফাইনান্সের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।

আগামী মঙ্গলবার তাঁদের ND স্টুডিওর ঋণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ও ৩৪ ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই বিষয়ে এএনআই-এর সঙ্গে কথা বলার সময়, প্রয়াত পরিচালক নীতিন দেশাইয়ের মেয়ে মানসী প্রকাশ করেছেন যে, “আমার বাবা একটি কোম্পানি থেকে ১৮১ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। যার মধ্যে তিনি ৮৬.৩১ কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। কাউকে প্রতারণা করার কোনও উদ্দেশ্য ছিল না আমার বাবার। তিনি প্রতিশ্রুতি দিয়ে সমস্ত অর্থ প্রদান করবেনও বলেছিলেন। তাঁরা (ঋণদাতা) ছয় মাসের অগ্রিম সুদও দাবি করেছিলেন। যার জন্য আমার বাবা তাঁর পাওয়াই অফিসও বিক্রি করতে বাধ্য হন। কারো সঙ্গে প্রতারণা করার কোন ইচ্ছা তাঁর ছিল না।”

মানসীর আরও দাবি যে, ঋণ কোম্পানি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সময় তাঁকে “মিথ্যা আশ্বাস” দিয়েছিলেন। করোনা মহামারীর কারণে, শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল, কোনও কাজ ছিল না এবং স্টুডিও বন্ধ ছিল। তাই তিনি নিয়মিত অর্থ প্রদান করতে পারেননি। কিছু বিলম্ব হয়েছিল। তিনি বারবার কোম্পানির সঙ্গে কিছু ছাড়ের জন্য আলোচনা করতেন। কিন্তু কোম্পানি তাঁকে মিথ্যা আশ্বাস দিয়েছে এবং বিষয়টি আইন পর্যন্ত নিয়ে গিয়েছে। এদিকে মানসী সংবাদের উদ্দেশ্যে বলেন, “আমরা বাবার বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন।”

দেশাইয়ের মেয়ে মহারাষ্ট্র সরকারকে বিষয়টি খতিয়ে দেখতেও অনুরোধ করে বলেছেন, “আমি মহারাষ্ট্র সরকারের কাছে এই বিষয়টি দেখার জন্য এবং তাঁর শেষ ইচ্ছা অনুসারে এনডি স্টুডিওর দায়িত্ব নেওয়ার জন্য আবেদন করছি। দয়া করে তাঁকে ন্যায়বিচার দেওয়া হোক।” দেশাই ‘1942: একটি প্রেমের গল্প’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘দেবদাস’, ‘লাগান’, ‘যোধা আকবর’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘দোস্তানা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘মুন্নাভাই’ MBBS’, ‘Slumdog Millionaire’-এর মতো একাধিক চলচ্চিত্রে শিল্প পরিচালক হিসাবে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে