পিকনিক সেরে ফেরার পথে পদ্মায় নৌকাডুবিতে মৃত আট, নিখোঁজ ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পিকনিক থেকে ফেরার পথে পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে সলিল সমাধি হয়েছে আট জনের। শনিবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জর লৌহজংয়ের কাছে। রবিবার সকালে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি উদ্ধার হলেও নিখোঁজ পাঁচ যাত্রীর সন্ধান মেলেনি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে আগামী ৭২ ঘন্টা তল্লাশি চলবে বলে জানিয়েছেন উদ্ধারকার্যের দায়িত্বে থাকা নৌবাহিনীর আধিকারিক লেফটেন্যান্ট আলভি।

শনিবার রাতে পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে ৪৬ যাত্রীকে নিয়ে সিরাজদিখানের দিকে যাচ্ছিল একটি ট্রলার। রাত আটটার দিকে ঈদের পাড়া ইউনিয়নের রসকাটি এলাকায় বালিবোঝাই বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও বেশ কয়েকজন নিখোঁজ হয়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপান দমকল কর্মীরা। রাতেই আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাছাড়া আরও ৩৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে ভারী বৃষ্টি ও প্রতিকুল আবহাওয়ার কারণে রাত দুটোর পরে উদ্ধারকার্য বন্ধ করে দেওয়া হয়।

রবিবার সকাল থেকে ফের ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে ও নিখোঁজ যাত্রীদের সন্ধানে নামে নৌবাহিনীর ডুবুরি দল। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি। উদ্ধারকার্যের তদারকির দায়িত্বে থাকা নৌ বাহিনীর আধিকারিক আলভি জানিয়েছেন, স্রোতের কারণে নিখোঁজদের দেহ অনেকদূর ভেসে যেতে পারে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তাদের সন্ধানে তল্লাশি অভিযান চলবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের