মাঝরাতে আচমকাই থানায় কী করছেন অপু বিশ্বাস?

যার অন্য পরিচয় সুপারস্টার শাকিব খানের প্রাক্তন হিসেবে। শাকিব খানের বড় পুত্রের মাও তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সে কী কাণ্ড! অভিনেত্রী পরীমণি, মাহিয়া মাহির পর এবার থানায় দেখা গেল অভিনেত্রী অপু বিশ্বাসকে। যার অন্য পরিচয় সুপারস্টার শাকিব খানের প্রাক্তন হিসেবে। শাকিব খানের বড় পুত্রের মাও তিনি। তবে বাংলাদেশ সংবাদমাধ্যম অনুযায়ী, গতকাল আচমকাই ঢাকা নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যেতে দেখা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাসকে। শনিবার রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানায় নীরবে যান অপু বিশ্বাস। তবে কিছুটা সময় থেকে আবার রাত ৯টার দিকে বেরিয়েও আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া। কিন্তু আচমকাই থানায় গিয়েছিলেন তিনি? কোনও অপরাধ না করলে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কাউকেই সচরাচর থানায় দেখা যায়না। অবশ্য সেলিব্রিটিদের শুটিংয়ের জন্যে মাঝে মধ্যেই থানার গণ্ডি পেরোতে হয়।

কিন্তু এর আগে ঢাকাই ইন্ডাস্ট্রির পরীমণি থেকে অভিনেত্রী মাহিয়া মাহি নানা কারণে জেল বন্দি হয়েছেন। এখনও মাদকদ্রব্য পাচারের অভিযোগে পরীমণি আইনি জালে বন্দি। কিন্তু ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের ক্ষেত্রে ইক্যুয়েশনটা একেবারেই মিলছে না তাই তো? মেলার কথাও নয়! আসলে কোনও অপরাধ নয়। ফতুল্লা থানার ইনচার্জের সঙ্গে ‘অপু বিশ্বাসের দারুণ বন্ধুত্ব। থানার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নায়িকাকে। সেই সুবাদেই অভিনেত্রীর সঙ্গে পরিচয় ইনচার্জের। তাই গতকাল নারায়ণগঞ্জে গিয়ে ছিলেন অপু বিশ্বাস, সেই কারণেই সৌজন্য খাতিরে বন্ধুর সঙ্গে দেখা করে এসেছিলেন তিনি।

বর্তমানে শাকিব খান ও অপু বিশ্বাসের পুরোনো সম্পর্ক সংবাদের শিরোনামে রীতিমতো রাজত্ব করছে। লুকিয়েই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু বিয়ে ও সন্তানের কথা ২০১৮ সালে জানান দেয় অপু বিশ্বাস। তবে ততদিনে তাঁদের ডিভোর্সও হয়ে গিয়েছে। এরপর শাকিবের জীবনে বুবলী এলেও সেই অধ্যায়ও শেষ। কিন্তু শাকিবের সঙ্গে এখন মাঝে মধ্যেই অপুর সাক্ষাৎ তাঁদের সম্পর্কের গুঞ্জনকে বারবারই তাজা করছে। বিশেষ করে গত মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের একসঙ্গে ঘুরতে যাওয়া বিষয়টিকে আরও বেশি উস্কে দিয়েছে। তবে অনুরাগীরা চান শাকিব-অপু আবারও এক হোক, কিন্তু এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া নেই শাকিব-অপুর।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর