দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘এখন বিয়ে মানেই দুদিন পর ডিভোর্স’, দাম্পত্য নিয়ে এত হতাশা কেন মিমির?

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে চারিদিকে শুধুই বিবাহবিচ্ছেদের একেকটি সংবাদ। বিয়ের থেকেও বিবাহ বিচ্ছেদের সংখ্যা এখন বেড়ে গিয়েছে। বর্তমানে যেন এটাই ট্রেন্ডিং। দিন কয়েক আগে বিবাহবিচ্ছেদের ফটোশুটের ছবি ভাইরাল হয়েছিল এক ফ্যাশন ডিজাইনারের। সুতরাং বিবাহবিচ্ছেদ বিষয়টি এখন লোকের মুখে মুখে! যদিও সমাজ এখনও এই বিষয়টি কে সুন্দরভাবে মেনে নিতে পারে না। যদিও বিষয়টি এটা সত্যিই যে, একটি সর্ম্পক গড়ে তোলা যতটা কঠিন, ভাঙা ঠিক ততটাই সহজ। সম্প্রতি এই চিন্তাভাবনায় অভিনেত্রী মিমি চক্রবর্তীও সহমত পোষণ করলেন। বরাবরই সমালোচনার উল্টো পথে হাঁটতে ভালোবাসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। একসময় রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেম ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট। তবে এখন যে যার মতো নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। যদিও রাজ চক্রবর্তী বিবাহিত হলেও এখনও সিঙ্গল মিমি!

যদিও সংবাদমাধ্যমের মাঝে মধ্যেই উঁকি-ঝুঁকি চলে এই টলিসুন্দরীর লাভ লাইফে। কিন্তু অভিনেত্রী লাভ লাইফের বিষয়ে একেবারেই মুখে কুলুপ। ৩৪ বছর বয়স হয়ে গিয়েছে তাঁর, কিন্তু ছাদনা তলায় এক্ষুনি বসার কোনও পরিকল্পনা নেই মিমির। কিন্তু কেন, সেটাই সম্প্রতি খোলাসা করেছেন মিমি। তাঁর মতে অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে মিমির স্টেটাসে লেখা- ‘৫০% বিয়ে গড়ায় ডিভোর্সে….’। এরপর তিনি সেই পোস্টে লিখেছেন, ‘কিন্তু ১০০% পিৎজা ডেলিভারি খুশি বয়ে আনে, তাই পিৎজা ১, ভালোবাসা- ০’। সুতরাং অভিনেত্রী নিছক মজার ছলেই মন্তব্যটি করেছেন।

দিন কয়েক আগে সংসার-দাম্পত্য নিয়েও একটি মজাদার রিল ভিডিও পোস্ট করেছিলেন মিমি। সেখানেও বিয়ে নিয়ে তাঁর হতাশাই নজরে এসেছিল। উল্লেখ্য, রাজের সঙ্গে ব্রেকআপের পর তুরস্কের এক লাইন প্রোডিউসারের সঙ্গে মিমির বেশ মাখো মাখো সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু সেই গুঞ্জনে ধামাচাপা পড়ে যায়। তবে এক্ষুনি বিয়ে নয়, রয়ে সয়ে বিয়ে করবেন তিনি। আপতত কাজই তাঁর জীবনের সব। আরও ভালো কাজ করতে চান তিনি। এখন আবার বলিউডেও পসার জমাতে চলেছেন অভিনেত্রী।দেখা যাক, কেরিয়ার সফল হলেও বিয়েটা কবে করছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ