পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভীতি থেকে বাঁচতে মৃত্যুবরণ। শনিবার পুলিশের হাত থেকে বাঁচতে ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় এক যুবক। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার মণীন্দ্রনগর বিদ্যাপীঠ এলাকাতে।তবে রবিবার সন্ধ্যেয় ওই যুবকের প্রাণহীন দেহ বহরমপুরের রাধারঘাটের কাছে ভেসে ওঠে।ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পরিবার সহ স্থানীয়েরা।

জানা গিয়েছে, একটি চায়ের দোকানে গণ্ডগোলকে ঘিরে পুলিশ ওই যুবককে খোঁজ করে। তখনই নবগ্রাম থানার রানিশ্বর মসুরিডাঙ্গা এলাকার বাসিন্দা অতনু ঘোষ নদীতে ঝাঁপ দেয়।পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের বাবা ঘটনায় পুলিশকে দায়ী করেছেন।বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মৃত অতনুর বাবা নির্মল ঘোষ বলেন, ‘ পুলিশ ওয়ারেন্ট নিয়ে আমার বাড়িতে যাওয়ার পরিবর্তে শনিবার দুপুরে আমার ছেলে যখন মণীন্দ্রনগর বিদ্যাপীঠের কাছে  একটি গাছের তলায় বসে মোবাইলে গেম খেলছিল তখনই হঠাৎই তার হাত ধরে চেপে ধরে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঁচতে নদীতে ঝাঁপ দেয়।গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও উদ্ধারের কোনও চেষ্টাও করা হয়নি।ভাগীরথী নদীতে জল খুব বেশি থাকায় সে তলিয়ে যায়।’

জানা গিয়েছে প্রায়ই অতনু ভাগীরথী নদী পার হয়ে বহরমপুরের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আসত। একটি চায়ের দোকানে গণ্ডগোলকে ঘিরে পুলিশ ওই যুবককে খোঁজ করে। ওয়ারেন্ট নিয়ে কেন পুলিশ বাড়িতে খোঁজ করলনা প্রশ্ন মৃতের বাবার। নবগ্রামের পর ফের একবার মুর্শিদাবাদে পুলিশি হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ উঠল।

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!