জানেন কী, নিজের কেরিয়ার বাঁচাতে বাবা-মায়ের সঙ্গে আইনি লড়াইয়ে সামিল হয়েছিলেন আমিশা?

এমনকী আমিশার বাবা-মা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, আদালতও তাঁকে অভিনয় থেকে বিরত থাকতে বলেছিলেন। এছাড়াও পরিচালক বিক্রম ভাটের সঙ্গেও আমিশার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট মুক্তি পাচ্ছে ‘গদর 2’, ইতিমধ্যেই ছবির ৭৬৬০০ টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। আর এই চলচ্চিত্রের মাধ্যমে বহুবছর পর অভিনয়ে ফেরৎ আসছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। আবার তারা-সাকিনার প্রেম দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। ছবিতে নস্টালজিক সাকিনার চরিত্রে অভিনয় করছেন আমিশা। ‘কাহো না প্যায়ার হ্যায়’-ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। তাঁর কেরিয়ারের অন্যতম ব্লকবাস্টার চলচ্চিত্র ছিল ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর’, ছবিতে সানি দেওলের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তখন অভিনেত্রীর বয়স অনেকটাই কম ছিল। ছবিতে বেশ সাফল্য পেয়েছিলেন তিনি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, গদরের মুক্তির পরে অভিনেত্রীর বাবা-মা তাঁকে অভিনয় ছেড়ে দিতে বলেছিলেন। কারণ তাঁরা ভেবেছিলেন যে, লাইমলাইটে থাকার জন্য অভিনেত্রীর তখন খুব কম বয়স। তাই তাঁর পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত।

কিন্তু বলিউডের মতো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করিয়ে সরে যাওয়া একেবারেই সম্ভব ছিলনা আমিশার। আমিশা অভিনয় চালিয়ে যাওয়ার জন্যে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি এটি কিছুতেই ছেড়ে দিতে চাননি। কিন্তু বাবা-মায়ের সঙ্গে তখন তাঁর লড়াই এতটাই তীব্র হয়ে উঠেছিল যে, শেষ পর্যন্ত তিনি আদালতে পৌঁছায়। এমনকী আমিশার বাবা-মা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন, আদালতও তাঁকে অভিনয় থেকে বিরত থাকতে বলেছিলেন। এছাড়াও পরিচালক বিক্রম ভাটের সঙ্গেও আমিশার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি তাঁরা। এরপর আমিশা পাল্টা তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করেন এবং অভিযোগ করেন যে, তাঁর বাবা-মা তাঁর থেকে ১২ কোটি টাকা নিয়ে ভুল কাজে ব্যবহার করেছেন। এই মামলা কয়েক মাস চলার পর শেষ পর্যন্ত জয়ী হন আমিশা।

আদালত রায়ে জানায়, নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট বয়স হয়েছে আমিশার এবং তিনি চাইলে অভিনয় চালিয়ে যেতে পারেন। বাবা-মায়ের সঙ্গে আমিশার লড়াই তখন অভিনেত্রীর জীবনের উপরেও প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত, বাবা-মায়ের সঙ্গ ছেড়ে নিজের স্বপ্ন অনুসরণ করে এগিয়ে যান অভিনেত্রী। তিনি এখন বলিউডের সফল অভিনেত্রীদের একজন, এবং তাঁর এই সিদ্ধান্তের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। এবং নিজের কেরিয়ারের জন্য পিতামাতার সঙ্গে লড়াই তরুণদের অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন যে, চেষ্টা করলেই আপনার স্বপ্নগুলি অর্জন করা সম্ভব, তিনি সর্বত্র যুবতী মহিলাদের জন্য একটি রোল মডেল হয়ে থেকে যাবেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের