ঝাড়গ্রাম থেকেই তিন ভাষার ফর্মুলার কথা জানালেন মমতা

ক্যাবিনেটে আমরা তিন ভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহের সোমবার নবান্নে বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই রাজ্যে থাকা বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন শিক্ষা কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়, তেমনি সব ইংরেজিমাধ্যম স্কুলে বাংলা পড়ানোর ওপর নির্দেশ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। কিন্তু তা নিয়ে রাজ্যের শিক্ষামহলে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। সেই সব প্রশ্নের এদিন উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন তিনি ঝাড়গ্রামে(Jhargram) বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেন। সেই মঞ্চ থেকেই তিনি স্কুলে স্কুলে বাংলা পড়ানোর বিষয়টি নিয়ে যা বলার তা বলে দেন। কার্যত তুলে ধরেন রাজ্য সরকারের গৃহীত শিক্ষানীতির অন্যতম স্তম্ভটি। আর তা হল তিন ভাষার ফর্মুলা(3 Language Formula)।

আরও পড়ুন ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’, ঝাড়গ্রাম থেকে কড়া বার্তা মমতার

এদিন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠান থেকে বলেন, ‘কেউ কেউ ভাষা নিয়ে উল্টোপাল্টা বলছে। আমরা সেটা বলিনি। এটা নয় যে কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটে আমরা তিন ভাষা বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। যাঁরা বাংলা মিডিয়ামে পড়ে তাঁদের প্রথম ভাষা বাংলা। আর দুটো তাঁরা যে কোনও ভাষা নিতে পারে। প্রথম ভাষা হতে পারে মাতৃভাষা(Mother Tongue) বা আঞ্চলিক ভাষা। বাকি দু’টোর ক্ষেত্রে পড়ুয়ারা নিজের ইচ্ছেমতো ভাষা বাছাই করে নিতে পারবে। কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। বাংলায় বেশিরভাগ বাংলা মিডিয়াম স্কুল। ধরুন কেউ বাংলা মিডিয়ামে পড়ে। তার তো প্রথম ভাষা বাংলা। বাকি দুটো ভাষা যা ইচ্ছে নিতে পারে। কোনও অসুবিধা নেই। এগুলো অপশনাল। যদি কেউ অলচিকি মিডিয়ামে পড়ে, তাহলে অলচিকি তাদের প্রথম ভাষা। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারে। দার্জিলিংয়ে নেপালি ভাষায় পড়বে। বাকি দুটো যা ইচ্ছে নিতে পারবে। থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলায় প্রথম ভাষা নিজের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় ও তৃতীয় ভাষা যা ইচ্ছে হতে পারে। এটা নিয়ে ভুল তথ্য প্রচার করবেন না।’

আরও পড়ুন কান্তির খাস তালুকে ৪৪ বছর বাদে ক্ষমতা দখল তৃণমূলের

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা অষ্টম শ্রেণি পর্যন্ত অলচিকি মাধ্যমে পড়ে অলচিকি তাদের প্রথম ভাষা। পরে আরও দুটো ভাষা নেওয়ার সুযোগ থাকবে। তেমন ভাবে যার প্রথম ভাষা রাজবংশী, নেপালি, তারাও একইভাবে পড়তে পারবে। বাংলায় আমরা বাস করি। তার মানে এটা নয় যে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। শুধু মনে রাখতে হবে তিন ভাষার ফর্মুলায় মাতৃভাষা থাকবে এক নম্বরে। বাকি দুটো বিষয় ছাত্ররা বেছে নেবে। অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। সাঁওতালি, নেপালি, রাজবংশী, বাংলার মতো যে কোনও ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিতে হবে। বাকি দুটি ভাষা থাকবে ঐচ্ছিক(Optional)। সাঁওতালি ভাষার জন্য রাজ্য উচ্চ শিক্ষা দফতরে ডেডিকেটেড ব্রাঞ্চ তৈরি করা হচ্ছে। ঝাড়গ্রামের ব্লকে ব্লকে একটি করে সাঁওতালি মাধ্যম স্কুল তৈরি করা হবে, সেখানে হস্টেলের সুবিধাও থাকবে। একইসঙ্গে সেখানে ইংরেজিও পড়ানো হবে। সরকারি অনুমোদিত বি.এড কলেজও এখানে শুরু করা হবে।’

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য