যৌন অভিসন্ধি ছাড়া মহিলাদের জড়িয়ে ধরা অপরাধ নয়, যুক্তি ব্রিজভূষণের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যৌন অভিসন্ধি না থাকলে মহিলাদের জড়িয়ে ধরা কোনও অপরাধ নয়। এমনই দাবি করেছেন যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি ব্রিজভুষণ শরণ সিং। বুধবার দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন সংক্রান্ত শুনানিতে জাতীয কুস্তি সংস্থার বিদায়ী সভাপতির আইনজীবী বলেন, ‘যদি কোনও যৌন অভিপ্রায় না থাকে তাহলে কোনও মহিলার শরীর স্পর্শ করা এবং তাঁকে জড়িয়ে ধরা অপরাধের পর্যায়ে পড়ে না।’ ওই যুক্তি শুনে কার্যত হতচকিত হয়ে পড়েন আদালতে উপস্থিত আইনজীবীরা।

জাতীয কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভুষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগতরা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের পক্ষ থেকে বিজেপির সাংসদের বিরুদ্ধে দেড় হাতার পাতার চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ। ইতিমধ্যেই দিল্লি আদালতের কাছ থেকে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতি। পুলিশের দাখিল করা চার্জশিটে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে ব্রিজভূষণকে। কিন্তু কোন কোন ধারায় চার্জ গঠন করা হবে তা নিয়ে শুনানি হয় এদিন।

জাতীয় কুস্তি সংস্থার বিদায়ী সভাপতির আইনজীবি রাজীব মোহন বলেন, ‘হুমকির কারণে অভিযোগ আনা যায়নি, এমন দাবি যুক্তিগ্রাহ্য নয়। অভিযোগকারীরা পাঁচ বছর মুক্তভাবে ঘোরাফেরা করেছেন। অথচ পুলিশের কাছে ভয়ে অভিযোগ করতে পারেননি, এমন বালখিল্য দাবি ছেঁদো যুক্তি ছাড়া আর কিছু নয়। তাছাড়া যেহেতু যে ঘটনার কথা বলা হচ্ছে তা বিদেশের মাটিতে ঘটেছে তাই যৌন হেনস্তার অভিযোগের বিচার করা এই আদালতের এক্তিয়ার বহির্ভূত।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক