মুম্বইয়ে আগ্নেয়াস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, অভিযুক্ত শিন্ডে শিবিরের বিধায়ক পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সেনা-বিজেপি জোট সরকারের জমানায় মহারাষ্ট্র কার্যত অপরাধী আর তোলাবাজদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এবার মুম্বইয়ের এক মিউজিক সংস্থার সিইওকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্য দিবালোকে অপহরণের অভিযোগ উঠল। আর ওই অপহরণের মূলপাণ্ডা হলেন শিন্ডে সেনার বিধায়ক প্রকাশ সুরভে’র ছেলে রাজ সুরভে। পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করার পাশাপাশি বিধায়ক পুত্রের বিরুদ্ধে মামলা রুজু করেছে।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোরেগাঁওয়ের গ্লোবাল মিউজিক জংশন নামে একটি সংস্থার সিইও রাজকুমার সিং বিহারের পটনার বাসিন্দা তথা আদ্যাশক্তি ফিল্মস নামে একটি ইউটিউব চ্যানেলের কর্ণধার মনোজ মিশ্রকে আট কোটি টাকা ঋণ দিয়েছিলেন। ওই ঋণ দেওয়ার ক্ষেত্রে যে চুক্তি হয়েছিল তা লঙ্ঘন করেছিলেন মনোজ মিশ্র। এ নিয়ে দুজনের মধ্যে মনমালিন্য দেখা দেয়। গতকাল বুধবার ১০-১৫ জনের একটি দল গোরেগাঁওয়ের অফিসে চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাজকুমার সিংকে তুলে নিয়ে যায়। অপহরণের পরে সোজা তাঁকে দাহিসারে শিবসেনা (শিন্ডে) বিধায়ক প্রকাশ সুরভের অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে বিধায়ক পুত্র রাজ সুরভে মনোজ মিশ্রের সঙ্গে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য রাজকুমার সিংহকে হুমকি দেন। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বেশ কিছু নথিপত্রে রাজকুমার সিংকে সই করানো হয়।

দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়েই দ্রুত সক্রিয় হয় পুলিশ। দাহিসারের একটি জায়গা থেকে রাজকুমার সিংকে উদ্ধার করে। জোর করে অপহরণ ও তোলাবাজির দায়ে সেনা বিধায়ক পুত্র রাজ সুরভে-সহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছেলের কুকীর্তি নিয়ে কোনও মন্তব্য করেননি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিশ্বস্ত অনুচর হিসেবে পরিচিত প্রকাশ সুরভে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক