স্বপ্নদীপকাণ্ডের জের, প্রাক্তনী ও বহিরাগতদের হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বপ্নদীপ মৃত্যুকাণ্ডের পর টনক নড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুরের প্রাক্তনী ও বহিরাগতদের হোস্টেলে না ঢোকার নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি প্রথম বর্ষের পড়ুয়াদের নিউ বয়েজ হোস্টেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ একপ্রকার নড়েচড়ে বসল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই এই ঘটনায় স্বপ্নদীপের বাবা খুনের মামলা রুজু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।মৃত্যুর নেপথ্যে র‍্যাগিং রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ডিন সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে বৈঠকেও বসেন। ইতিমধ্যেই তদন্ত কমিটি গড়ে তোলা হয়েছে।

জয়েন্ট সিপি ক্রাইম জানিয়েছেন, প্রত্য়ক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে।অন্যদিকে হোস্টেলের আবাসিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বপ্নদীপ মৃত্যুকাণ্ড ছাত্র নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ফেলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।এর আগেও একাধিকবার বিশ্ববিদ্যালয়ে এই ধরনের অভিযোগ উঠে এসেছে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এই ধরণের অভিযোগে কর্ণপাত করেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে শেষঅবধি  স্বপ্নদীপকাণ্ডে টনক নড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই