শৈশবের বন্ধুকে বিয়ে, ‘পাসুরি’ গায়ক সমকামী, নেটপাড়ায় ঝড় উঠতেই মুখ খুললেন আলি

আমি বিবাহিত নই। আমি জানি না কে এহেন গুজব ছড়াচ্ছে। তবে তাঁদের আমার নতুন রিলিজ বাজারজাত করতে সাহায্য করা উচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যাই আসে, তাই ভাইরাল। আর মানুষের নজরে পড়ে গেলেই তা মাসভর, বছরভর ট্রেন্ডিংয়ের আওতায় থাকে। তেমনি গতবছর থেকেই ইনস্টাগ্রামের ১ নম্বর ট্রেন্ডিংয়ে ছিল, পাকিস্তানি গায়ক আলি শেঠীর ‘পাসুরি’-গানটি। যে গান নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল নেটপাড়ায়। সেজে উঠেছিল হরেক রকমের রিল। গানটি গোটা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। এতটাই ভাইরাল হয়েছিল যে, ৮ থেকে ৮০ সবাই এই গানটির সঙ্গে এখন পরিচিত, গানটির অধিকর্তা আলি শেঠীর সঙ্গেও। এমনকী এই গানটির হিন্দি ভার্সন নিয়েও মার্কেটে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। কার্তিক-কিয়ারা আডভানির ‘সত্যপ্রেম কি কথা’-ছবিতে অরিজিৎ সিংয়ের কন্ঠেও গানটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। যদিও এই নিয়ে কম বিতর্ক হয়নি। যাই হোক, এবার গান নিয়ে নয়, ব্যক্তিগত সম্পর্কের নিরিখে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছলেন আলি শেঠী।

দিন কয়েক ধরেই খবরের শিরোনামে তিনি। সৌজন্যে, সলমন তুরীর সঙ্গে তাঁর বিবাহ, আদতে সমকামী তিনি। সেটাই এখন নেটিজেনদের মুখে মুখে। এমনকি এই ঘটনায় তাঁকে বয়কটের ডাকও দিয়েছেন নেটিনাগরিকরা। কিন্তু ঘটনা একেবারেই সত্যিই নয়, বিষয়টি নিজেই পরিষ্কার করলেন আলি শেঠি। একটি সংবাদ প্রতিবেদনে অনুযায়ী, গায়ক তাঁর শৈশব বন্ধু সালমান তোরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। কিন্তু ঘটনা একেবারেই সত্যি নয়। সমস্ত গুজব উড়িয়ে আলি শেঠি তাঁর বিয়ের খবরে প্রতিক্রিয়া জানিয়ে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, “আমি বিবাহিত নই। আমি জানি না কে এহেন গুজব ছড়াচ্ছে। তবে তাঁদের আমার নতুন রিলিজ বাজারজাত করতে সাহায্য করা উচিত।” গায়ক ইনস্টাগ্রামের স্টোরিতে তাঁর নতুন গানের লিঙ্কটিও সংযুক্ত করেছেন।

সম্প্রতি একটি অসমাপ্ত প্রতিবেদনে বলা হয়েছিল যে, আলী শেঠি তাঁর দীর্ঘদিনের বন্ধু সলমন তোরকে নিউইয়র্কে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন। বেশ কিছুদিন তাঁরা গোপনে ডেটিং করছিলেন। আলি শেঠি এবং সলমনের লাহোরের আইচিসন কলেজের একটি আর্ট ক্লাসে একসঙ্গে পড়াশোনা করেছেন, তাঁরা দুজনেই স্কুলে জীবন থেকে বন্ধু। সলমন লাহোরে জন্মগ্রহণ করলেও তিনি নিউইয়র্কে থাকতেন। এরপর আলী শেঠিও পাকিস্তান থেকে নিউইয়র্কে চলে আসেন। আলি শেঠির ‘পসুরি’, পাকিস্তান এবং ভারতকে করা সবচেয়ে অপ্রচলিত হিটগুলির মধ্যে একটি। কোক স্টুডিওর ১৪ তম সিজনে Pasoori প্রকাশিত হয়েছে। প্রতিভাবান গায়কের কৃতিত্বের অন্যান্য গানগুলির মধ্যে রয়েছে লেফট রাইট, চাঁদনি রাত, চান কিথান, এবং দিল কি খায়ের।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে