স্লো ওভার রেট হলে পাবে এবার লাল কার্ড, অভিনব শাস্তি সিপিএলে

Share:

নিজস্ব প্রতিনিধি ক্রিকেটে স্লো ওভার রেটের কারণে অনেক ক্ষেত্রেই দল এবং সেই দলের যে বোলার স্লো বল করেন, তার জরিমানার ঘটনা প্রায়শই ঘটে। প্রত্যেক টুর্নামেন্টে এমন এক ঘটনা ঘটে। তবে এবার স্লো ওপভার রেটের শাস্তি হিসেবে এল লাল কার্ড। সামনেই শুরু হতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগ। আর সেখানে স্লো ওভার রেট হলে এই অভিনব শাস্তি লাল কার্ডের ব্যবস্থা করা হয়েছে।

এর ফলে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে যদি কোনও ম্যাচে স্লো ওভার রেটে বল হয়, সেক্ষেত্রে লাল কার্ড দেখানো হবে। আর এই লাল কার্ড দেখানর পর ওই ক্রিকেটারকে মাঠ থেকে বের হয়ে যেতে হবে। সাধারণত ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অধিনায়ক দলের বোলারদের সঙ্গে পরামর্শ করেন। প্রত্যেক ওভারে ফিল্ডিং পরিবর্তন করা হয়। ব্যাটসম্যানরাও অনেক সময় নেন। আর এতে ম্যাচ শেষ হতে দেরি হয়। আর তাই সিপিএলে এই অভিনব শাস্তির কথা ভাবা হয়েছে। আশা করা যাচ্ছে এর ফলে ক্রিকেটাররা বাড়তি সতর্ক হয়ে যাবেন স্লো ওভার রেটে বল করার ক্ষেত্রে।

জানা গিয়েছে গোটা সিপিএলে নির্ধারিত সময়ের মধ্যে যদি ১৮তম ওভার শুরু না করা হয়, তাহলে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের মধ্যে রাখতে হবে। সুতরাং বৃত্তের মধ্যে থাকবে ৫ জন। ১৯তম ওভারে যদি সময়ের মধ্যে শুরু না করা হয়, তাহলে ৩০ গজের বৃত্তের মধ্যে আরও একজন ফিল্ডারকে ঢোকাতে হবে। সুতরাং তখন বৃত্তের মধ্যে থাকবে ৬জন। কিন্তু ২০তম ওভার যদি নির্ধারিত সময়ের মধ্যে শুরু না করতে পারে কোনও দল, সেক্ষেত্রে এমন শাস্তি নয়, সেক্ষেত্রে লাল কার্ড দেখাবেন আম্পায়ার। ফলে যে কনও একজন ফিল্ডারকে মাঠের বাইরে যেতে হবে। তবে কে যাবেন, তা সিদ্ধান্ত নেবেন দলের অধিনায়ক। ব্যাটসম্যানরা যদি এই একই কাজ করেন, তাহলে প্রতি ক্ষেত্রে ৫ রান করে কাটা হবে। সিপিএল আয়োজকরা মনে করছেন, এমন কঠোর ব্যবস্থা করলে ক্রিকেটাররা শাস্তির ভয়ে স্লো ওভার রেটে বল করবেন না, সচেতন হবেন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে