এবার আরও সহজে দার্জিলিং! শীঘ্রই ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন

এবার আরও সহজে দার্জিলিং-সহ পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ে বেড়াতে আসতে পারবেন বাংলাদেশের ভ্রমণপিপাসু নাগরিকরা। খুব শীঘ্রই ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী

Share:

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: এবার আরও সহজে দার্জিলিং-সহ পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ে বেড়াতে আসতে পারবেন বাংলাদেশের ভ্রমণপিপাসু নাগরিকরা। খুব শীঘ্রই ঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে। ফলে আরও সহজে ঢাকা থেকে শিলিগুড়ি পৌঁছে যাবেন বাংলাদেশের নাগরিকরা। এতদিন তাঁদের কলকাতা এসে ট্রেনে বা বসে চেপে শিলিগুড়ি যেতে হতো। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই ঘোষণা করেন কেন্দ্রীয় বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি এক স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে দার্জিলিংযে এসেছিলেন। তিনি জানান, ‘দুই শহরের মধ্যে রেল পরিষেবা চালু করার চেষ্টা করছে কেন্দ্র। সে বিষয়ে শীঘ্রই ঘোষণা করা হবে’।


ইতিমধ্যেই উত্তরবঙ্গে হলদিবাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত রেলপথ চালু হয়েছে। ওই পথে পণ্যবাহী ট্রেন চলছে। এই রেলপথেই এবার যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনাও হয়েছে বলে জানান বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দুটি ট্রেন চলাচল করছিল। একটি কলকাতা-ঢাকা ‘মৈত্রী এক্সপ্রেস’ ও দ্বিতীয়টি কলকাতা-খুলনা ‘বন্ধন এক্সপ্রেস’। যদিও করোনা সংক্রমণের পর থেকে বন্ধ রয়েছে এই দুই ট্রেনের পরিষেবা। খুব শীঘ্রই ওই দুটি ট্রেন ফের চালু করা হবে।

পাশাপাশি দুই বাংলার মধ্যে তৃতীয় ট্রেন হিসেবে ঢাকা-শিলিগুড়ি রুটেও চলবে যাত্রীবাহী ট্রেন। এতে বাংলাদেশি পর্যটকদের জন্য সুবিধা হবে। পাশাপাশি অনেকে চিকিৎসার প্রয়োজনেও শিলিগুড়ি আসেন। সম্প্রতি হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের যৌথ পরিদর্শন করেছেন দুই পড়শি দেশের রেল কর্তারা। আশা করা হচ্ছিল এই পথে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। এবার ভারতের বিদেশ সচিবের ঘোষণায় খুশির হওয়া উত্তরবঙ্গবাসী ও বাংলাদেশের ভ্রমণপিপাসু মানুষদের মধ্যে। এখন অপেক্ষা কবে হয় ঘোষণা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ