বিশ্বকাপে দেখাব বাংলাদেশ কত ভাল দল, বললেন শাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। তার কাধেই বিশ্বকাপ জেতার ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই বিশ্ব ক্রিকেটের মঞ্চে বাংলাদেশ কতটা ভাল দল হয়েছে, তা দেখাতে চান অধিনায়ক শাকিব আল হাসান। এর আগেও বাংলাদেশের ব্যাটন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শাকিব। কিন্তু এবার দায়িত্বটা অনেক বড়। তাই এখন থেকেই বিশ্ব ক্রিকেটের দরবারে কীভাবে নিজের দেশকে তুলে ধরবেন, তা নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন তিনি।

এই মুহূর্তে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়র লিগ খেলতে ব্যস্ত শাকিব। গল টাইটানসের হয়ে তিনি খেলছেন। তার সঙ্গে দলে যোগ দিয়েছেন লিটন দাসও। তামিম ইকবাল ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর অধিনায়ক হিসেবে সম্ভাব্য নামের তালিকায় লিটনেরও নাম ছিল। কিন্তু শেষমেষ অভিজ্ঞ অলরাউন্ডার শাকিবের হাতে দলের নেতৃত্ব তুলে দেয় বিসিবি।

এদিন এলপিএলের ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাকিব নিজের অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, ‘এটা আমার কাছে নতুন কিছু নয়। আমি আগেও অধিনায়ক হয়েছি। তবে হ্যাঁ, এটা দলের জন্য ভাল যে, গত চার বছরে আমরা কতটা উন্নত হতে পেরেছি, সেটা এবার গোটা বিশ্ব দেখবে। এটা আমাদের দলের কাছে একটা ভাল চ্যালেঞ্জ যে, আমরা আমাদের ভাল দিকটা তুলে ধরব। আমরা ভাল একটা দল। এই সংস্করণে আমরা ভাল খেলছি। এটা দেখানোর সময় যে, আমরা কত ভাল একটা দল হয়েছি।‘

প্রসঙ্গত, আপাতত এশিয়া কাপকে মাথায় রেখে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। যদিও এলিপিএল খেলার কারণে এই মুহূর্তে শ্রীলঙ্কায় শাকিব। আগামী ২০ অগস্ট পর্যন্ত পাঁচটি দল নিয়ে এই লঙ্কা প্রিমিয়র লিগ চলবে। তারপর দেশে ফিরে দলে যোগ দেবেন শাকিব। আগামী ৩০ অগস্ট থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ। তাই বিশ্বকাপের আগে এশিয়া কাপে শাকিব অ্যান্ড কোম্পানি কেমন ফল করে, সেটাই দেখার।

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট

ফের কাঁচরাপাড়ার স্কুল থেকে উদ্ধার ৮ লক্ষ, মোট টাকার অঙ্ক জানলে চমকে যাবেন!

কোরিয়ার গোলকিপারের ভুলে ‘বাজিমাত’, শেষ ৩২-এ মেক্সিকো

সকাল থেকেই ঝড়-বৃষ্টি, শহর থেকে জেলায় দুর্যোগ শুরু

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A