‘বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালসার চেহারা’, তোপ মুখ্যমন্ত্রীর

দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ত্রিপুরায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি কিন্তু দেখা নেই মানবাধিকার কমিশনের। এমনকি বাম কিংবা ডান কোনও পক্ষের দেখা নেই। উত্তরপ্রদেশ, ত্রিপুরা যেখানেই যাও সমস্ত বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কালসার অবস্থা,’ দিল্লি উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা বলেছেন, ‘সায়নী একজন শিল্পী মানুষ, তাঁকে অ্যাটেম্পট টু মার্ডার মামলায় গ্রেফতার করা হয়েছে। কী হচ্ছে এসব? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী? কোথায় কতরকমের কমিশন? বাংলায় ফেক ভিডিও দেখে বিচার করে। আমাদের সাংসদরা গতকাল রাত থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে। কিন্তু উনি সময় দিচ্ছেন না। বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু একটা নিয়ম বা সৌজন্যতা আছে তো।’

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, ‘রাজ্যে যখন নাড্ডা এসেছিল ওনার কনভয়ে কোথায় একটা ইট দিয়ে হামলা হয়েছে সত্যি কী মিথ্যা তা ঠিক নেই তখনই মানবাধিকার কমিশন, ৩৫৬, ৩৫৫ লাগু করবে বলে সিদ্ধান্ত নিচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। এখন কোথায়? আমি দিল্লি যাচ্ছে কিন্তু বিক্ষোভে থাকব না আমার দলের সাংসদদের পাশে থাকব। লড়াই চলবে।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক