আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিগবস ওটিটি’ বিজেতা এলভিশ যাদবকে হাসপাতাল থেকে শুভেচ্ছা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: গত ১৭ জুন শুরু হয় ‘বিগবস ওটিটি 2’, বরাবরের মতো এই সিজন নিয়েও কম উত্তেজনা ছিল না দর্শকদের মধ্যে। বিশেষ করে, এবার ওটিটিতে ছিল একাধিক আকর্ষণ। প্রতিযোগীর আসনে ছিলেন, অভিষেক মালহান, মনীষা রানী, বেবিকা ধুরভে, পূজা ভাট, অবিনাশ সচদেব, ফালাক নাজ, জিয়া শঙ্কর, সাইরাস ব্রোচা, পলক পুরস্বানি, আকাঙ্ক্ষা পুরী, আলিয়া সিদ্দিকী, এবং পুনীত সুপারস্টার-সহ একাধিক দাপুটে খিলাড়ি। শোয়ের চার সপ্তাহ পরে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় এলভিশ যাদব এবং আশিকা ভাটিয়ার। অবশেষে সকলকে হারিয়ে বিজয়ী হলেন এলভিস যাদব। দীর্ঘ আট সপ্তাহ লড়াইয়ের পর, অভিষেক মালহানকে হারিয়ে বিজয়ীর শিরোপা মাথায় তুলে নিলেন এলভিস যাদব। শোয়ের প্রথম রানার-আপ হয়েছেন অভিষেক মালহান। এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন মনীষা রানী। শোয়ের অন্যান্য ফাইনালিস্টরা ছিলেন, বেবিকা ধুরভে এবং পূজা ভাট। সবাইকে টেক্কা দিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের পর জিতলেন হরিয়ানার ইউটিউবার। বিজয়ী পুরস্কার হিসেবে পেলেন ট্রফি এবং ২৫ লক্ষ টাকা নগদ।

তবে মজার ব্যাপার হল, রিয়েলিটি শোয়ের ইতিহাসে তিনিই প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কোনও রিয়েলিটি শো জিতলেন। বিগ বস OTT 2-এ তার যাত্রা ছিল হাসিখুশি এবং মজাদার। মুলত, ভক্তদের কাছে ‘সিস্টাম হ্যাং’ শব্দটি ব্যবহার করে জনপ্রিয় করে হয়ে ওঠেন এলভিশ। যিনি শো শুরু হওয়ার চার সপ্তাহ পরে ওয়াইল্ডকার্ড এন্ট্রি হিসাবে শোতে প্রবেশ করেছিলেন। তবে অভিষেকের সঙ্গে তাঁর বন্ধুত্ব এবং আনুগত্য সবটাই ভক্তদের পছন্দের। বিজয়ী হয়ে এলভিশ প্রকাশ করেন, “এই জয়টি আমার কাছে কতটা অর্থবহ তা আমি প্রকাশ করতে পারব না। ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে জিতে একটি ইতিহাস তৈরি করা। বিগ বস ওটিটি 2-এর মতো শো, এই ট্রফিটি কেবল আমাদের এই বাড়িতে থাকা কঠিন যাত্রার প্রতীকই নয় বরং পরিপূর্ণ যাত্রারও প্রতীক।”

এলভিশ যাদব কে?

এলভিশ গুরুগ্রামে বাসিন্দা, তাঁর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার-সহ দুটি ইউটিউব চ্যানেল রয়েছে।তিনি একাধিক শর্ট ফিল্মও করেছেন। তাঁর একটি ইউটিউব চ্যানেলের নাম ‘এলভিশ যাদব ভ্লগস’। এছাড়াও তাঁর একটি পোশাক ব্র্যান্ড (সিস্টেম ক্লোথিং) রয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত দ্বিতীয় রানার-আপ অভিষেক মালহান

তবে শোয়ের দ্বিতীয় রানার-আপ অভিষেক মালহান ওরফে ফুকরা ইনসান শোয়ের গ্র্যান্ড ফিনালের সময় নিখোঁজ ছিলেন। ভক্তরা জানতে চায় কেন তিনি অনুপস্থিত ছিলেন? কারণ তাঁর ডেঙ্গু হয়েছে। এবং স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে হাসপাতালে ভর্তি। অনুষ্ঠানের পরে, মালহান হাসপাতালের বিছানা থেকে একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। বিগ বস OTT 2 রানার আপ ডেঙ্গুতে আক্রান্ত। ভিডিওতে, মালহান বলেছেন, ট্রফিটি তিনি বাড়িতে নিয়ে যেতে পারেননি। শো জয়ের জন্য এলভিশ যাদবকে আরও অভিনন্দনও জানিয়েছেন অভিষেক। ভিডিওটি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই ভক্তরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।” আরেক ব্যবহারকারী লিখেছেন, “ট্রফি না দিল জিত লিয়া ভাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “তুম ইতিমধ্যে বিজয়ী হো, ট্রফি কেয়া লাইফ মেই অর ভি বাদ্দি চিজ মিলেঙ্গে জান।”

Published by:

Share Link:

More Releted News:

জনসমক্ষে হাঁটু গেড়ে বসে ধনুশকে পুজো মহিলার, ভিডিও নিয়ে সমালোচনার ঝড়

‘স্মিতা পাটিলের চেয়ে সুন্দর কাউকে দেখিনি’, বলিউডে বর্ণবিদ্বেষ নিয়ে বিস্ফোরক নওয়াজউদ্দিন

‘এবার সওয়ারি বড়’, উটিতে চলছে জোরকদমে শুটিং, প্রকাশ্যে ‘গোলমাল ৫’-এর প্রথম ঝলক

‘দেখুন কী রোগা হয়ে গিয়েছে’, দিব্যজ্যোতির চেহারায় পরিবর্তন নিয়ে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ছেলের প্রশংসা শুনে আবেগঘন, ‘এক দিন’-এর অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন আমির

বিনোদ খান্না কেন বলিউড ছেড়ে ওশো আশ্রমে গিয়েছিলেন, কী বলেছিলেন স্ত্রী কবিতা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ