স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পেলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

এদিন অক্ষয় টুইটারে ভারতের সরকারি নথি শেয়ার করে লিখেছেন, "দিল অউর সিটিজেনশিপ, দুটোই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ।"

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের দিনই মিলল খুশির বার্তা। ভারতীয় নাগরিকত্ব ফিরে পেলেন বলিউডি খিলাড়ি কুমার অক্ষয় কুমার। এতদিন কানাডার নাগরিক ছিলেন অক্ষয় কুমার, তাও নিজের দোষে। এদিন ভারতের নাগরিকত্ব অফিসিয়াল সরকারি নথির একটি ছবি টুইটারে পোস্ট করে খুশির খবরটি ভক্তদের জানালেন অক্ষয়। এর আগে কানাডার নাগরিকত্ব নিয়ে প্রতিনিয়ত সমালোচনার সম্মুখীন হয়েছেন অক্ষয়। এদিন অক্ষয় টুইটারে ভারতের সরকারি নথি শেয়ার করে লিখেছেন, “দিল অউর সিটিজেনশিপ, দুটোই হিন্দুস্তানি। শুভ স্বাধীনতা দিবস! জয় হিন্দ।” পোস্টটি প্রকাশ্যে আসা মাত্রই অভিনেতার ভক্তরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। বলিউডে একপ্রকার হেরে গিয়েই কানাডায় চলে যেতে চেয়েছিলেন অক্ষয়। বলিউডে প্রায় ১৫ টি ফ্লপ ছবি দেওয়ার জন্যে অভিনেতা কানাডায় চিরতরে বসবাস করতে চেয়েছিলেন অভিনেতা। সেই কারণেই পাসপোর্ট বানিয়ে নিয়েছিলেন। কিন্তু কিছু বছর পর মতের পরিবর্তন ঘটিয়ে ভারতেই বসবাসের সিদ্ধান্ত নেন তিনি।

২০১৯ সালে, হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের একটি অধিবেশনে অক্ষয় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি শীঘ্রই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন। অভিনেতার কথায়, “কানাডিয়ান পাসপোর্ট থাকার মানে এই নয় যে আমি একজন ভারতীয় নই। আমি ভারতীয়। কানাডার পাসপোর্ট পাওয়ার পরেও গত নয় বছর ভারতেই আছি। আমি এখন দেশ ছেড়ে কোথাও যেতে চাইনা। হ্যাঁ, আমি এটা ২০১৯ সালে এটির জন্য আবেদন করেছিলাম। কিন্তু করোনার জন্য বিষয়টি বিলম্ব হয়ে গিয়েছে। সবকিছু বন্ধ হয়ে যায়।”

এর আগে কানাডায় নাগরিকত্বের বিষয়ে অভিনেতা জানিয়েছিলেন, “আমি ভেবেছিলাম ‘ভাই, আমার ছবি কাজ করছে না, তাই আমি কাজের জন্য কানাডা গিয়েছিলাম। আমার বন্ধু কানাডায় ছিল এবং সে বলল, ‘এখানে আয়’। তখন আমার মুক্তির জন্য মাত্র দুটি ছবি বাকি ছিল। আর ভাগ্যক্রমে দুটিই সুপারহিট হয়ে যায়। এরপর আমার বন্ধু বলল, ‘ফিরে যাও, আবার কাজ শুরু করো’। এরপর আমি কাজ পেতে থাকি। আমি ভুলে গিয়েছিলাম যে আমি ভারতের পাসপোর্ট হারিয়েছি।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে