বিশ্বব্যাপী ‘জেলার’-এর আয় ৩৫০ কোটি, বক্সঅফিসে কতটা পিছিয়ে ‘গদর ২’ ও ‘OMG 2’

ছবিটি মুক্তির প্রথম দিনে ৪০.১ কোটি, দ্বিতীয় দিনে ৪৩.০৮ কোটি এবং তৃতীয় দিনে ৫১.৭ কোটি আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে রীতিমতো ধুন্ধুমার। গত সপ্তাহটা যেন ঐতিহাসিক সপ্তাহ গিয়েছে। কেননা স্বাধীনতা দিবসের প্রাক্কালে একই সঙ্গে রিলিজ করেছে, রজনীকান্তের প্রত্যাবর্তিত ছবি ‘জেলার’, এরপর গত শুক্রবার রিলিজ করেছে সানি দেওলের বহু প্রতীক্ষিত সিনেমা ‘গদর 2’, আর ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘OMG’-এর দ্বিতীয় সংস্করণ ‘OMG 2’। ছবি দুটি দর্শক এবং সমালোচকদের দ্বারা প্রশংসা কুড়োতে ব্যর্থ হলেও ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে। আর রজনীকান্তের ‘জেলার’-নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই! তিনি পর্দায় আসার আগেই দক্ষিণী রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছিল ব্যপক উত্তেজনা। তাই তো মুক্তির দুদিনেই ছবির ঝুলিতে ঢুকেছে ১৫০ কোটি। শুধু দেশেই নয়, ছবিটি রাজত্ব করছে বিদেশেও।

‘জেলার’

অপ্রতিরোধ্য ‘আন্নাথে’-এর পর, থালাইভার দুর্দান্ত প্রত্যাবর্তন বক্স অফিসে রীতিমতো আগুন লাগিয়েছে। শেষ আপডেট অনুযায়ী, ‘জেলার’, মাত্র ৫ দিনেই জেলার বিশ্বব্যাপী ৩৫০ কোটি টাকা অতিক্রম করেছে। ‘জেলার’ সারাবিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ১০ আগস্ট। বাণিজ্যিক বিনোদনের আপডেট অনুযায়ী, জেলার ঘরোয়া বক্সঅফিসে ২৮ কোটি রুপি আয় করেছে সোমবার। সবমিলিয়ে ভারতে পাঁচ দিনে জেলারের বক্স অফিস আয় ১৭৮.৬০ কোটি। নেলসন দিলীপকুমার দ্বারা রচিত ও পরিচালিত, ‘জেলার’ একটি বাণিজ্যিক অ্যাকশন বিনোদনমূলক চলচ্চিত্র। ছবিতে রজনীকান্ত কে টাইগার মুথুভেল পান্ডিয়ান চরিত্রে দেখা যায়। ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন বিনায়কান, রাম্যা কৃষ্ণান, তামান্না ভাটিয়া এবং বসন্ত রবি। এছাড়াও মোহনলাল, শিব রাজকুমার এবং জ্যাকি শ্রফকে ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

‘গদর 2’

এদিকে সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত, ‘গদর 2’ও ঘরোয়া বক্সঅফিসে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছে৷ সোমবার, মুক্তির চতুর্থ দিনে, সিনেমাটি প্রায় ৪০ কোটি রুপি আয় করেছে। Sacnilk.com অনুসারে, গদর 2 ভারতে চতুর্থ দিনে ৩৯ কোটি আয় করেছে। ছবিটি মুক্তির প্রথম দিনে ৪০.১ কোটি, দ্বিতীয় দিনে ৪৩.০৮ কোটি এবং তৃতীয় দিনে ৫১.৭ কোটি আয় করেছে। ‘গদর 2’ বর্তমানে মাত্র ৪ দিনে ভারতীয় বক্সঅফিসে মোট ১৭৩.৮৮ কোটি আয় করেছে। ছবিতে অভিনয় করছেন, সানি দেওল, আমিশা প্যাটেল, উৎকর্ষ, সিমরত কৌর, গৌরব চোপড়া। ‘গদর 2’ হল ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর: এক প্রেম কথা’-এর সিক্যুয়াল। ১৯৪৭ সালে ভারত বিভাগের প্রেক্ষাপটে সিনেমাতে সানি তারা সিং নামে একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছিলেন এবং আমিশা সাকিনার চরিত্রে অভিনয় করেছিলেন।

‘OMG 2’

অন্যদিকে অক্ষয় কুমারের ‘OMG 2’ গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে। জেলার এবং গদর 2- এর তুলনায় ওএমজি 2 বক্সঅফিসে কম সাফল্য লাভ করেছে। তরণ আদর্শের বক্সঅফিসের রিপোর্ট অনুসারে, “OMG 2-এর শুক্রবারের চেয়ে সোমবার বেশি, আয় করেছে। শুক্রবার 10.26 কোটি, শনিবার 15.30 কোটি, রবিবার 17.55 কোটি, সোমবার 12.06 কোটি। মোট- 55.17 কোটি। অমিত রাই রচিত ও পরিচালিত ছবিটিতে অক্ষয়ের পাশাপাশি ওএমজি 2-তে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ইয়ামি গৌতম।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক