মন্নতের ছাদে পতাকা উত্তোলন কিং খান পরিবারের, মুম্বই রেস্তোরাঁয় খাবার পরিবেশন সুহানার

তবে, তাঁদের শুধু খাবার খেতে দেখা যায়নি, বরং অতিথিদেরও মিষ্টি পরিবেশন করতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনের শেষে বলিউডের কিং পরিবার সামিল হলেন স্বাধীনতা দিবস উদযাপনের মেজাজে। স্ত্রী গৌরী খান এবং কনিষ্ঠ ছেলে আবরাম কে নিয়ে আজ বিকেলে তাঁর মন্নতের বাড়িতে দাঁড়িয়ে ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করলেন শাহরুখ খান। গতবছরেও যেখানেই থাকুক না কেন, এই দিনটি নিজের বাড়িতে পতাকা উত্তোলন করতে ভোলেন না কিং খান। এদিন তিনজনাই সাদা পোশাকে মুড়ে বাড়ির ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলেন। তবে এই ছোট্ট অনুষ্ঠানে শাহরুখের অন্য দুই সন্তান-আরিয়ান এবং সুহানার দেখা মেলেনি। অভিনেতা এদিন পতাকা উত্তোলনের ছবি ও ভিডিও পোস্ট করে লেখেন, “আমাদের ছোটটি এটিকে একটি ঐতিহ্যে পরিণত করেছে। আমাদের প্রিয় তেরঙ্গা উত্তোলন এবং সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের প্রতি ভালবাসা এবং আমাদের দেশ, ভারত আরও উন্নত হোক।”

অভিনেতার ভক্তরাও তাঁকে ‘শুভ স্বাধীনতা দিবস’ শুভেচ্ছা জানিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, “ভারত কি শান (ভারতের গর্ব) শাহরুখ খান।” অন্য একজন লিখেছেন, “আমাদের স্বাধীনতা দিবস অবশেষে সম্পূর্ণ।” অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলও পতাকা উত্তোলন সামিল হয়েছেন। শিল্পা শেঠি তাঁর মা এবং ছেলে ভিয়ানের সঙ্গে তাঁর বাংলোতে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। সঙ্গে জাতীয় সঙ্গীত জন গণ মন গেয়েছেন।

এসআরকে পরবর্তীতে অ্যাকশন থ্রিলার ফিল্ম জওয়ানে দেখা যাবে, যেটি 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিকে শাহরুখের কন্যা সুহানা তাঁর আপকামিং চলচ্চিত্র ‘দ্য আর্চিস’ টিমের সঙ্গে এদিন স্বাধীনতা দিবস উদযাপন করেছেন। একজন পাপারাজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, এদিন সুহানা খান, অগস্ত্য নন্দা এবং খুশি কাপুর মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় স্বাধীনতা দিবসের মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন। তবে, তাঁদের শুধু খাবার খেতে দেখা যায়নি, বরং অতিথিদেরও মিষ্টি পরিবেশন করতে দেখা গিয়েছে। ক্যাপশনে লেখা ছিল, “আমাদের মিশনে আর্চিসের যোগদান একটি পরম আনন্দের ছিল। ধন্যবাদ আর্চি, ভেরোনিকা, বেটি, রেগি, জুগহেড, এথেল এবং ডিল্টন! এই বছরের শেষের দিকে দ্য আর্চিস চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে!” ভিডিওতে দেখা গিয়েছে, দ্য আর্চিস টিম খুশিতে মিল্ক কেক পরিবেশন করছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে