মুখ্যমন্ত্রীর হাত ধরে বুধবার মহমেডানের নতুন তাঁবুর উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের উদ্যোগে আজ বুধবার গোটা বাংলায় পালিত হচ্ছে ‘খেলা দিবস’। আর খেলা দিবসেই কলকাতা ময়দানের তিন প্রধানের অন্যতম মহমেডানের নতুন তাঁবুর উদ্বোধন করা হবে। বিকেলেই সাদা-কালো শিবিরের ঝাঁ চকচকে তাঁবুর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরাধীন ভারতে মুসলিমদের খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ উ‍ৎসাহ দিতে গড়ে উঠেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। ১৮৯১ সালের ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল পথচলা। গত ১৩২ বছর ধরে ক্রীড়াক্ষেত্রে মুসলিমদের স্বতন্ত্র পরিচয় হয়ে দাঁড়িয়েছে মহমেডান। কলকাতা ময়দানের বাকি দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের তাঁবুর আধুনিকীকরণ হলেও খানিকটা পিছিয়ে ছিল সাদা-কালো শিবির। শেষ পর্যন্ত নতুন করে তাঁবুর সংস্কারের পরিকল্পনা নেন মহমেডান কর্তারা। ঐতিহাসিক লর্ডসের ব্যালকনির আদলে গড়ে তোলা হয়েছে নতুন তাঁবু। চোখ ধাঁধানো তাঁবুতে সভাঘর ছাড়াও থাকছে কনফারেন্স রুম, অতিথিদের বসার জন্য বিশেষ লাউঞ্জ। ক্লাবের কর্মকর্তাদের জন্য তৈরি হয়েছে আলাদা আলাদা অফিস ঘর।পাশাপাশি ফুটবলারদের জন্য তৈরি করা হয়েছে  অত্যাধুনিক ড্রেসিংরুম। উৎসব পালনের জন্য আলাদা লাউঞ্জেরও ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে, এদিন রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ‘খেলা হবে’ দিবস। রাজ্য সরকারের তরফে ৩৪৫টি ব্লক, ১২৬ টি পুরসভা, সমস্ত জেলা সদর, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড এবং আইএফএ অনুমোদিত ১৯৬টি ক্লাবকে ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। বিলি করা হবে বিভিন্ন ক্রীড়া সরঞ্জামও।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক