মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় ফিরলে নিষিদ্ধ নয় বজরং দল, আশ্বাস দিগ্বিজয় সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: কর্নাটকে কংগ্রেসের ইস্তেহারে বজরং দলকে নিষিদ্ধ করার ঘোষণা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জাতীয় রাজনীতিতে। বজরং দলকে নিষিদ্ধ করার বিষয়টি বজরংবলীর সঙ্গে জুড়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি শীর্ষ নেতারা। তবে তাতে সফল হননি তাঁরা। মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে তাই বজরং দলকে নিয়ে বিতর্কিত কোনও সিদ্ধান্তের পথে হাঁটছে না কংগ্রেস নেতৃত্ব। বরং কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির প্রতি নরম মনোভাবই নিচ্ছেন তাঁরা।

বুধবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘রাজ্যে কংগ্রেস সরকার গড়লে বজরং দলকে নিষিদ্ধ করা হবে না। কেননা, বজরং দলে যেমন গুন্ডা ও লুঠেরা রয়েছে, তেমনই ভালো মানুষও রয়েছে। তাই বজরং দলকে নিষিদ্ধ করার কোনও ভাবনা নেই। তবে দাঙ্গাকারী এবং ধর্মীয় গুন্ডাদের কোনও রকম রেয়াত করা হবে না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে দিগ্বিজয় সিং বলেন, ‘মনে রাখতে হবে ভারত সব ধর্মের, সব বর্ণের মানুষের। এই দেশ সবার। ফলে অবিলম্বে মোদিজি ও চৌহানজি ভাগাভাগির নোংরা রাজনীতি বন্ধ করুন।’

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার