দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, পাত্র কে?

এই মাসের শুরুতে, একটি ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, অভিনেত্রী তাঁর প্রেমিকের নাম প্রকাশ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে একের পর এক সুখবর। পরপর গাঁটছড়া বাঁধছেন তারকারা। গতবছর থেকেই বলিউডে খুশির রব। বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী আলিয়া ভাট থেকে শুরু করে রিচা চাড্ডা, কিয়ারা আদভানি, আথিয়া শেট্টি-সহ একাধিক অভিনেত্রী। এদিকে আগামী অক্টোবরেই গাঁটছড়া বাঁধবেন চোপড়া সিস্টার পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। এদিকে বলিউডের পাশাপাশি পাকিস্তানি ইন্ডাস্ট্রিতেও খুশির মেজাজ। পাকিস্তানের সঙ্গে ভারতের দুষ্মানি চিরকালের হলেও বিভিন্ন সময়ে পাকিস্তানি অভিনেতারা বলিউডে রাজত্ব জমিয়েছেন। যেমন, ‘Raees’ ছবিতে শাহরুখের বিপরীতে জুটি বেঁধেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সেই সুবাদে মাহিরা ইন্ডিয়ান চলচ্চিত্র মহলেও বেশ চর্চিত।

এবার রিয়েল লাইফে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। দীর্ঘদিনের প্রেমিক সেলিম করিমের সঙ্গে সেপ্টেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। তবে তাঁর বিয়ের অনুষ্ঠানটি পাঞ্জাবের একটি হিল স্টেশনে অনুষ্ঠিত হবে। তাঁর বিয়েতে উপস্থিত থাকবেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার। মাহিরা বেশ কয়েকটি টেলিভিশন শো এবং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হয়েছেন। আতিফ আসলামের সঙ্গে ‘বোল’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে অভিনেত্রী।

এরপর ফাওয়াদ খানের ‘হামসাফর’, ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’-এর মতো একাধিক ছবিতে অংশ নিয়েছিলেন। ডেইলি পাকিস্তানের খবর অনুযায়ী, অভিনেত্রী পাকিস্তানের পাঞ্জাবের একটি হিল স্টেশনে বিয়ে করবেন। তবে বিয়ের বিষয়ে এখনও কিছু জানাননি অভিনেত্রী নিজে। মাহিরা মুলত ফাওয়াদ খানের ‘হামসাফর’-এর মাধ্যমে ভারতের ঘরে ঘরে পরিচিতি পান। ‘রইস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ওয়েব সিরিজ ‘চুদাইলস’-এও দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীকে বর্তমানে ‘রাজিয়া’ ছবিতে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে এবং তার পরবর্তী ছবির নাম ‘নীলোফার’। এই মাসের শুরুতে, একটি ইনস্টাগ্রাম লাইভ চলাকালীন, অভিনেত্রী তাঁর প্রেমিকের নাম প্রকাশ করেছিলেন। তবে অভিনেত্রীর এটি দ্বিতীয় বিয়ে। পূর্বে আলী আসকারিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, তবে তাঁদের ২০১৫ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তাঁর একটি ছেলে আজলানও রয়েছে।

 

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা