আর্থিক প্রতারণার দায়ে অভিযুক্ত হিমেশ রেশমিয়াকে অবশেষে স্বস্তি দিল দায়রা আদালত

তবে হিমেশের দল, সেই সম্পর্কিত সমস্ত নথি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, খরচ এবং রাজস্ব সংক্রান্ত তথ্য, ক্ষতি সবটাই নথিপত্র তনেজাকে দেখানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমেশ রেশমিয়া, বলিউডের একজন খ্যাতনামা সুরকার-গায়ক। তাঁর হাতে সৃষ্টি হয়েছে বলিউডের একাধিক আইকনিক গান। তবে শুধু গায়ক বা সুরকার হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও বেশ জনপ্রিয় তিনি। নিজের প্রযোজনায় কয়েকটি চলচ্চিত্র করেছেন। তাঁর প্রথম ছবি ছিল, ‘আপ কা সুরুর’। এই ছবির জন্যেই এখনও আইনি মামলায় ঝুলে আছেন হিমেশ রেশমিয়া। খবর, গায়কের এই ছবিতে বিজয় তনেজা বলে একজন ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, চলচ্চিত্রের পর গায়ক তাঁর ছবির লাভের কোনও অংশ তাঁকে দেননি। আর এই নিয়েই হিমেশের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করেছিলেন তনেজা।

তবে হিমেশের দল, সেই সম্পর্কিত সমস্ত নথি, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, খরচ এবং রাজস্ব সংক্রান্ত তথ্য, ক্ষতি সবটাই নথিপত্র বিজয় তনেজাকে দেখানো হয়েছে। এবং তাঁকে সম্পূর্ণ নথি এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে ২.২৭ কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সমস্ত নথি অস্বীকার করে বোম্বে সেশন কোর্টে হিমেশ রেশমিয়া, তাঁর বাবা, ম্যানেজার এবং পরিচালক প্রশান্ত চাড্ডার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছিলেন। কিন্তু আদালত আবেদন খারিজ করেছে। আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রেখে বলেছে, হিমেশের বিরুদ্ধে যাবতীয় জালিয়াতি এবং তহবিল আত্মসাতের কোনও প্রাথমিক প্রমাণ নেই। বোম্বে দায়রা আদালত ১১ আগস্ট এই রায় দিয়েছে। অতিরিক্ত দায়রা জজ এ জেড খান পর্যবেক্ষণ করে বলেছেন, “বিনিয়োগের শুরুতে প্রতারণা, কারসাজি, জালিয়াতি এবং তহবিল আত্মসাতের কোনও উপাদান ছিল। কিন্তু তার কোনও রেকর্ড নেই।”

বিচারক বলেছে যে, “উভয় পক্ষের দ্বারা দাখিল করা নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অভিযোগকারী এবং উত্তরদাতার মধ্যে বেশ কিছু যোগাযোগ ছিল। হিমেশ রেশামিয়া ই-মেইলের মাধ্যমে এবং তাঁদের নিজ নিজ উকিলের মাধ্যমে, যেখানে উত্তরদাতা খরচ এবং রাজস্ব সংগ্রহ ইত্যাদি সংক্রান্ত সমস্ত নথি, অ্যাকাউন্টের বিবৃতি এবং তথ্য উপলব্ধ করেছেন। তাই বিজয় তানেজার পরবর্তী পদক্ষেপ গুলি অন্যায্য।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে