নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শ্লীলতাহানি

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির। পূর্ব মেদিনীপুর(East Medinipur) জেলার নন্দীগ্রামের সোনাচূড়া বাজারের ঘটনা।

নন্দীগ্রামের সোনাচূড়া বাজারে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ সোনাচূড়া বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন। সেই সময় অতর্কিতে কিছু বিজেপি কর্মী সমর্থক তাদের উপরে হামলা চালায়। তাতে তৃণমূলের এক মহিলা কর্মী লক্ষ্মী রায় সহ আরো এক তৃণমূল কংগ্রেস কর্মী গোবিন্দ সহুকে বেধড়ক মারধর করা হয় এবং তারা আহত হন। লক্ষ্মী রায় অভিযোগ করেন তার শীলতাহানি করা হয়েছে। দুজনকেই চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে(Nandigram Super Specality Hospital) ভর্তি করা হয়।

অপরদিকে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে । বিজেপির পক্ষ থেকে তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সাহেব দাস বলেন- বাপ্পাদিত্ত গর্গ ওখানে গন্ডগোল পাকিয়েছে। বাপ্পাদিত্য গর্গ শান্ত নন্দীগ্রামকে অশান্ত করতে চাইছে। পুলিশ উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু হয়েছে। আহত ২ তৃণমূল কর্মীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে নন্দীগ্রামের সোনাচূড়া বাজার এলাকায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের