শাহরুখের পর এবার বাংলাদেশে আসর জমাতে চলেছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’

তথ্যটি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গত ২৫ জানুয়ারি গোটা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশার চার বছর পর গ্র্যান্ড এন্ট্রি ছবি ‘পাঠান’, গোটা বিশ্বে প্রায় সাড়ে ৮ হাজার স্ক্রিনে ‘পাঠান’ মুক্তি পেলেও বাংলাদেশ সেই তালিকা থেকে বাদ ছিল। তবে এই নিয়ে বাংলাদেশে অনেক তাণ্ডবও চলেছে। বিশেষত হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পায়নি প্রায় অনেকদিন হল। দেশীয় ছবির কথা ভেবেই হিন্দি ছবি এতদিন বাংলাদেশ প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ভারতীয় হিন্দি ছবি। তবে শাহরুখের সিনেমা আনার জন্যে বাংলাদেশের প্রচুর হল মালিক বিরোধিতা করেছিলেন।

অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তত্ত্বাবধানে গত ১৯ মে বাংলা দেশের ৪১টি হলে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’। তবে ভারতে এই ছবি ব্লকবাস্টার হলেও বাংলাদেশে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি এই ছবি। পাঠানের পর এবার বাংলাদেশে মুক্তি পেতে চলেছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যেই বাংলাদেশ মুক্তির জন্য সিনেমাটি সেন্সরও পেয়েছে। আগামী ২৫ আগস্ট ঢাকা ও দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে চলেছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

এর আগে গত মে মাসে সিনেমাটি বাংলাদেশে চালানোর অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এরপর শুক্রবার সেন্সর ছবিটি মুক্তির অনুমতি দিয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া। তিনিই জানিয়েছেন, কোনো কর্তন ছাড়াই সেন্সর পেয়েছে কিসি কা ভাই কিসি কি জান। আগামী শুক্রবার, অর্থাৎ ২৫ আগস্ট এখানকার সিনেমা হলে মুক্তি পাবে। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল ছবি। যাতে আরও অভিনয় করেছিলেন, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। তবে বাংলাদেশে বছরে ১০ টি হিন্দি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ মন্ত্রণালয়। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে