ফের তালিবানি ফতোয়া, টেলিভিশন নাটকে নিষিদ্ধ মহিলাদের অভিনয়

তালিবান সরকারের নয়া ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তানের সাংবাদিকদের সংগঠন হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদির সদস্যরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসার পরেই ফের ঘরবন্দি হয়ে পড়ার আশঙ্কায় শঙ্কিত হয়েছিলেন কাবুলিওয়ালার দেশের মেয়েরা। তাঁদের আশঙ্কাই সত্যি হল। শিক্ষার ক্ষেত্রে মেয়েদের পায়ে শিকল বাঁধার পরে এবার টেলিভিশন নাটকে নারীদের অভিনয় নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি টেলিভিশনের পর্দায় উপস্থিত হওয়ার সময় নারী সাংবাদিক ও উপস্থাপিকাদেরও হিজাব পরার নিদান দেওয়া হয়েছে। তবে কোন ধরনের হিজাব ব্যবহার করতে হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি।

নব্বইয়ের দশকে আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরে মহিলাদের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবানরা। চলতি বছরের অগস্টে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পরে অবশ্য নারীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দিয়েছিলেন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তালিবানের নারী বিদ্বেষী মনোভাব প্রকাশ হতে শুরু করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ‘আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলির জন্য নয়া নির্দেশাবলী জারি করেছে তালিবান সরকার। ওই নির্দেশিকায় মোট আটটি বিধি-নিষেধের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘শরিয়াহ বা ইসলামিক আইন এবং আফগান মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন চলচ্চিত্র দেখানো যাবে না। পুরুষদের শরীরের গোপন অংশ প্রকাশ করার ফুটেজও প্রকাশ করা যাবে না। ধর্মের অবমাননা করা হয়েছে বা আফগানদের জন্য আপত্তিকর বলে বিবেচিত হতে পারে এমন কমেডি এবং বিনোদনমূলক অনুষ্ঠানও সম্প্রচার করা যাবে না। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি নাটক দেখানো হয়। আর সেই সব নাটকের প্রধান চরিত্রে থাকেন মহিলারা।’

তালিবান সরকারের নয়া ফতোয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফগানিস্তানের সাংবাদিকদের সংগঠন হুজ্জাতুল্লাহ মুজাদ্দেদির সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, ‘নয়া নিষেধাজ্ঞা অপ্রত্যাশিত। এই নির্দেশ মোটেও বাস্তবসম্মত নয়। কার্যকর করতে হলে অনেক টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাবে।’

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ