হাসপাতালে পরীমণি, রাজের রক্তাক্ত অবস্থার ছবি নিয়ে বাড়ছে রহস্য

অন্যদিকে, জানা গিয়েছে, শরিফুল রাজ গতকাল রাতে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মাস দুয়েকের বেশি সময় ধরে আলাদা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও তাঁর স্বামী শরীফুল রাজ। গত এপ্রিলে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার আগেই পরীমণির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন রাজ। তারপর থেকেই বারবার পরীমণি বলে এসেছেন, তাঁর সঙ্গে রাজের আর কোনও সম্পর্ক নেই। তবে পরীমণি ও রাজের সংসারে এমন নাটকীয়তা চলছেই। গত ১০ অগস্ট ছেলে রাজ্যের জন্মদিনে কোথাও দেখা মেলেনি রাজের। কিন্তু দিন কয়েক আগে রাজের ফেসবুক প্রোফাইলে আচমকাই পরীমণি ও রাজ্যের ছবি ভেসে ওঠায় অনেকেই ভেবে বসেন তাঁদের সম্পর্ক হয়তো জোড়া লেগে গিয়েছে।

আবার দিন কয়েক আগে একটি টেলিভিশন চ্যানেলে রাজ-পরীকে একসঙ্গে ছেলের জন্মদিনের কেক কাটতে দেখেও একপ্রকার সবাই ভেবে নেয় তাঁদের আবারো মিল হয়ে গিয়েছে। তবে একটি সূত্র অনুযায়ী, একটি কারণে তাঁদের একসঙ্গে ছবি তুলতে হয়েছে, এতে তাঁদের সম্পর্ক জোড়া লাগার কোনও বিষয় নেই। এদিকে আবার শোনা গিয়েছে, দিন কয়েক ধরেই জ্বরে ভুগছেন পরীমণি। রাজধানীর এভারকেয়ার হাসপাতলে ভর্তি আছেন তিনি। অন্যদিকে, জানা গিয়েছে, শরিফুল রাজ গতকাল রাতে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এমনকি গুজব উঠলেও শোনা যায়, রাজ-পরী কিছুদিন একসঙ্গে পরীর বাড়িতে থাকলেও আবারও আলাদা থাকতে শুরু করেছেন রাজ। যদিও জন্মবার্ষিকী অনুষ্ঠানের ঠিক দুই দিন আগে কলকাতা থেকে দেশে ফেরেন রাজ। জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাড়ির গিয়ে ছেলের সঙ্গে দেখাও করে এসেছেন রাজ। গতকাল রাতে পরীমণিকে হাসপাতালে ভর্তি করানোর পরেই শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি স্থিরচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে কখন, কোথায়, কীভাবে তাঁর মাথা ফেটেছে জানা যায়নি। তবে দুর্ঘটনায় তাঁর মাথা ফেটেছে বলে গুজব। তবে একটি সূত্র জানিয়েছে, ফেসবুকে ছড়িয়ে পড়া স্থিরচিত্রের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। 

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর