CFL: এরিয়ানকে ২-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড

Share:

নিজস্ব প্রতিনিধি: ডার্বিতে মোহনবাগানকে হারানোর পরেই আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। শনিবার কলকাতা লিগে এরিয়ানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ লিগে শীর্ষে উঠে এল লাল-হলুদ ব্রিগেড। দুটি গোলই এসেছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন জেসিন টিকে এবং আমন সিকে। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বিনো জর্জের ছেলেরা।

চোট আঘাতে জর্জরিত লাল-হলুদ শিবিরে এদিন বেশ কয়েকটি বদল এনেছিলেন কোচ বিনো জর্জ। গোলকিপার হিসাবে আদিত্য পাত্রকে প্রথম একাদশে রাখার পাশাপাশি মহম্মদ রাকিপ, গুরসিমরত সিংহ গিল, গুরনাজ সিংহ গ্রেওয়াল, তুহিন দাস, তন্ময় দাসকে রাখা হয়েছিল। নৈহাটি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লাল-হলুদ ব্রিগেডের সামনে। ইস্টবেঙ্গলের পি ভি বিষ্ণুর শট বাঁচিয়ে দেন এরিয়ানের গোলকিপার। মিনিট পাঁচকে বাদে লাল-হলুদের জালে বল গড়ানোর সুবর্ণ সুযোগ মিস করেন এরিয়ানের এক খেলোয়াড়। ১৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। কিন্তু কোনও দলই কাঙ্খিত গোল পায়নি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই লাল-হলুদ সমর্থকদের উদ্বেগ দূর করেন জেসন টিকে। এরিয়ানের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে দূর থেকে নেওয়া শটে গোল করেন। দ্বিতীয় গোলটি আসে তিন মিনিট পরে। ডান দিক থেকে বল নিয়ে সোজা বক্সে ঢুকে পড়েন আমন সিকে। এরিয়ানের গোলকিপারকে কাটিয়ে বাঁ পায়ের গড়ানো শটে দ্বিতীয় পোস্ট দিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধেও একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বিষ্ণু, আমন, জেসিনরা। কাজে লাগাতে পারলে স্কোর লাইন অন্যরকম হতো।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক