ফিল্মি কায়দায় মোটরসাইকেল চুরি চক্রকে ধরল তমলুক থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মোটরসাইকেল চুরি চক্রের হদিশ, সাতটি মোটরসাইকেল, দুটো চার চাকার গাড়ি সহ চারজন গ্রেফতার। ফিল্মি কায়দায় চোরদের ধরল তমলুক থানার(Tamluk P.S.) পুলিশ।তমলুক শহর এলাকাতে বেশ কয়েকদিন ধরে চুরি হয়ে যাচ্ছিল মোটরসাইকেল এবং চার চাকার গাড়ি। তদন্ত নেমে তমলুক থানার পুলিশ বেশ কয়েকটি মোটরসাইকেল এবং চার চাকার গাড়ির হদিশ পায়।

গোপন সূত্র ধরে তমলুক থানা কাঁকটিয়া বাজারে একজনের বাড়ি থেকে সাতটি মোটরসাইকেল এবং দুটি চার চাকার গাড়ি উদ্ধার করে। মোটরসাইকেল এবং চার চাকার গাড়ি উদ্ধার করলেও চোরদের প্রথমে ধরতে পারেনি তমলুক থানার পুলিশ। পরে সিভিক ভলেন্টিয়ার্স এবং তমলুক থানার পুলিশ ফিল্মি কায়দায় চারজন চোরকে ধরে ফেলে। প্রত্যেকের বাড়ি তমলুক থানার কাঁকটিয়া বাজার(Kaktia Bazar) এলাকায়। একটি বাড়ির মধ্যে চোর লুকিয়ে গেলে পুলিশ তার পিছনে ধাওয়া করে কিন্তু চোর বাবাজি সেই বাড়ির থেকে লাফ মেরে একটি গাছে উঠে যায়, পুলিশ গাছ থেকে একটি চোরকে নামাতে সক্ষম হয়। দীর্ঘদিন ধরে এই মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত রয়েছে এই চারজন চোর।

তমলুক থানার পুলিশ গ্রেপ্তার হওয়া চারজন চোরকে তমলুক জেলা আদালতে হাজির করে। ধৃতরা বড় কোন চক্রের সঙ্গে যুক্ত রয়েছে কিনা তমলুক থানার পুলিশ তা তদন্ত করে দেখছে। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(Add. S.P.) এম এম হাসান জানান, তমলুক শহর থেকে বেশ কিছু মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছিল, অভিযোগ জমা পড়ায় তমলুক থানাকে তদন্তের নামার নির্দেশ দেওয়ার পরেই তমলুক থানার পুলিশ মোটরসাইকেল সহ চারজন চোরকে গ্রেফতার করেছে। এখনো আরোও অনেক মোটরসাইকেল উদ্ধার হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের