পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী, রফতানি রুখতে ৪০ শতাংশ কর ধার্য কেন্দ্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: টমেটোর পর এবার বেলাগাম পেঁয়াজের দাম। আর তাতেই মোদি সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ, সামনেই উ‍ৎসবের মরসুম। তার পরেই পাঁচ রাজ্যের বিধানসভার ভোট। পেঁয়াজের দাম আম আদমির নাগালের বাইরে চলে গেলে জনরোষ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা থেকে আগাম কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি না করা হলেও রফতানির উপরে ৪০ শতাংশ কর বসাল।

শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রফতানিকৃত পেঁয়াজের উপরে ৪০ শতাংশ কর দিতে হবে। এদিন থেকেই নয়া কর চালু হবে।’ সরকারের শীর্ষ মহল মনে করছে, রফতানির ক্ষেত্রে ৪০ শতাংশ কর বসানোর ফলে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যাবে। ফলে বিদেশি ক্রেতারা ভারতে থেকে পেঁয়াজ আমদানিতে নিরু‍ৎসাহিত হবেন।

গত জুলাই মাস থেকেই টমেটোর দাম লাগাতার ঊর্ধ্বমুখী। অগস্টের শুরু থেকে আলু এবং পেঁয়াজের দামও ধীরে-ধীরে চড়তে শুরু করেছে। আগামী মাসে অর্থা‍ৎ সেপ্টেম্বরে পেঁয়াজ ও আলুর দাম আম আদমির নাগালের বাইরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কেননা, উত্তর ভারতজুড়ে ভয়াবহ বন্যা হচ্ছে। ফলে পেঁয়াজ ও আলুর জোগানে টান পড়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। রফতানির উপরে খাঁড়া নামিয়ে এনে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্র।  

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের