টেস্ট পরীক্ষা পিছনোর দাবিতে ধুপগুড়িতে আন্দোলনে ছাত্র-ছাত্রীরা

এবার আন্দোলন শুরু হল ধুপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার স্কুলের টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে স্কুলের সামনের মাঠে ধরণায় বসে

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: করোনার ধাক্কা কাটিয়ে কয়েকদিন হল স্কুল খুলেছে। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ আন্দোলন হয়ে গিয়েছে কয়েকটি স্কুলে। এবার আন্দোলন শুরু হল ধুপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। সোমবার স্কুলের টেস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে স্কুলের সামনের মাঠে ধরণায় বসে দ্বাদশশ্রেণির ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি কয়েকদিন হল স্কুল খুলেছে। এরমধ্যেই নোটিশ দিয়ে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নেওয়া হবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

পড়ুয়াদের প্রশ্ন, কিভাবে আমরা সিলেবাস শেষ করব? আমরা পরীক্ষা দিতে রাজি কিন্তু এত দ্রুত টেস্ট পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাই আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সোমবার দুপুরে আচমকাই দ্বাদশশ্রেণির পড়ুয়ারা স্কুলের সামনের মাঠে ধরণায় বসে। পরে অবশ্য স্কুলের সমস্ত শিক্ষকরাই তাঁদের সঙ্গে কথা বলেন। বিকেলের দিকে চার জন ছাত্র-ছাত্রীর প্রতিনিধি প্রধান শিক্ষক-সহ শিক্ষকদের সাথে বৈঠক করে। পরে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, আগামী মাসের ১২ তারিখ অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই পরীক্ষা পিছানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা