‘রাতারাতি সানির বাংলো নিলাম প্রত্যাহার কেন’, প্রশ্ন কংগ্রেসের

গতকাল বিকেলে জাতি জানতে পেরেছিল যে, BOB বিজেপি সাংসদ সানি দেওলের জুহুর বাসভবন নিলামের দাবি করেছিল ৫৬ কোটি দেনার টাকা পরিশোধ না করার জন্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে খবর রয়েছেন, সানি দেওল। না তাঁর ‘গদর 2’-এর সাফল্যের জন্যে নয়। গতকাল থেকেই খবরে রয়েছে, সানি দেওলের মুম্বইয়ের জুহুর বাড়ি নিলামে উঠছে। কয়েক বছর আগে একটি সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে ৫৬ কোটি টাকা ঋণ বিয়ে বাড়ি বন্ধক রেখে ছিলেন অভিনেতা, সেই টাকা ফেরত না দেওয়ায় অভিনেতার বাড়ি বন্ধুকে উঠবে আগামী ২৫ অগস্ট। কিন্তু রাত কাটতে না কাটতেই ঢোল বদল। জানা যায়, অভিনেতার দল সমস্যা সমাধানের জন্য কিছুদিন সময় নিয়েছে ব্যাঙ্কের কাছ থেকে। ১ মাসের মধ্যে অভিনেতা ঋণ শোধ না করতে পারলে ব্যাঙ্ক তাঁর বাড়ি বাজেয়াপ্ত করবে। ব্যাঙ্ক নিজেই জানিয়েছে, প্রযুক্তিগত কারণে ‘সানি ভিলা’ নিলাপ প্রত্যাহার করা হল। আর এতেই জল্পনা-কল্পনা তুঙ্গে, এখন আবার কিন্তু প্রতিবেদন দাবি করছে যে, অভিনেতা অক্ষয় কুমার সানি দেওলকে ঋণ পরিশোধ করার জন্যে টাকা দিয়ে সাহায্য করেছেন। কিন্তু প্রতিবেদনটি অসত্য।

অক্ষয়ের মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, অক্ষয় সানিকে তাঁর ঋণ পরিশোধে কোনও প্রকার সহায়তা করেননি, রিপোর্টটি ‘সম্পূর্ণ অসত্য’। হিন্দুস্তান টাইমসে মুখপাত্র বলেছে, “এই ধরনের সমস্ত দাবি একেবারেই অসত্য”। প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, অক্ষয় সানির ঋণের একটি ‘বিশাল অংশ’ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং সানি একটি নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে ঋণ পরিশোধ করবে বলে জানিয়ে ছিলেন। তবে এসব দাবি মিথ্যা।

অন্যদিকে ব্যাঙ্ক অফ বরোদার সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের এক নেতা তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেসের সিনিয়র সাংসদ মানিকম ঠাকুর টুইটে লিখেছেন, ‘ব্যাঙ্ক অফ বরোদা সানি দেওলের ঋণের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে, যারা আগে বিজেপি এমপির সম্পত্তি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছিল, তারপর তাঁরা সানি দেওলের বিজেপির সঙ্গে সম্পর্ক জেনে কি প্রত্যাহার করে নিল নিলাম। বিজেপির সঙ্গে সানির ঘনিষ্ঠতার জন্যই কি তিনি রেহাই পেয়ে গেলেন?’ অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটে বলেছেন, ‘গতকাল বিকেলে জাতি জানতে পেরেছিল যে, BOB বিজেপি সাংসদ সানি দেওলের জুহুর বাসভবন নিলামের দাবি করেছিল ৫৬ কোটি দেনার টাকা পরিশোধ না করার জন্যে, কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই BOB ‘প্রযুক্তিগত কারণে’ সানির ই নিলাম প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই প্রযুক্তিগত কারণটা আসলে কী? জাতি জানতে চায়!” সানির সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি গদর 2 বর্তমানে ৪০০ কোটি আয়ের পথে এগিয়ে গিয়েছে।

ভাইফোঁটায় সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর