ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রাত পোহালেই ভাইফোঁটা। তার আগে মধ্যবিত্তের জন্য সুখবর। উৎসবের ঠিক আগের দিনই কমল সোনার দাম (Gold Price)। স্বাভাবিক ভাবেই কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মনে। ভাইফোঁটায় দিদি, বোন কিংবা পরিবারের প্রিয়জনকে সোনার গয়না উপহার দেওয়ার পরিকল্পনা করছেন? তা হলে কেনাকাটার আগে এক নজরে দেখে নিন মঙ্গলবার, ১০ নভেম্বর কলকাতায় ২২ ও ১৮ ক্যারেট সোনার সর্বশেষ দাম। পাশাপাশি জেনে নিন রুপোর দরও।

কলকাতায় আজ সোনার দাম কত?

মঙ্গলবার ১০ নভেম্বর কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৫৪৫ টাকা। অন্য দিকে, ১৮ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১১,১২০ টাকা। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়াচ্ছে ১,৩৫,৪৫০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ১,১১,২০০ টাকা।

সোনার পাশাপাশি রুপোর দামেও নজর রয়েছে ক্রেতাদের। এ দিন কলকাতায় এক কেজি রুপোর দাম হয়েছে ১,৮৮,৭৩৮ টাকা। ফলে সোনার গয়নার বদলে রুপোর গয়না উপহার দেওয়ার কথাও ভাবতে পারেন।

আরও পড়ুনঃ ১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

গয়না কেনার আগে যেগুলি খেয়াল  রাখবেন

সোনা বা রুপো কেনার সময় এর সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে। পাশাপাশি গয়নার নকশা ও দোকানভেদে মেকিং চার্জেরও পার্থক্য হতে পারে। ফলে চূড়ান্ত দাম আরও বাড়বে।

সোনার গয়না কেনার আগে অবশ্যই হলমার্ক এবং ছয় অঙ্কের HUID নম্বর যাচাই করে নিন। গয়নার ওজন, বিশুদ্ধতা ও মেকিং চার্জ সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কেনাকাটা করুন। এই দামের তথ্য জানিয়েছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। বিভিন্ন গয়নার দোকানে দামে সামান্য ফারাক থাকতে পারে।

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর